সর্বশেষ

জাতীয়

এইউবির প্রতিষ্ঠাতা ড. সাদেককে বাংলা বিভাগের অ্যালামনাই কমিটির ফুলেল শুভেচ্ছা

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শনিবার, ১০ অক্টোবর, ২০২৬ ৩:২৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের (এইউবি) বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান, বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও প্রতিষ্ঠাতা উপাচার্য প্রফেসর ড. আবুল হাসান মুহাম্মদ সাদেককে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অ্যালামনাই কার্যনির্বাহী কমিটি।
এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের (এইউবি) বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান, বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও প্রতিষ্ঠাতা উপাচার্য প্রফেসর ড. আবুল হাসান মুহাম্মদ সাদেককে কেক মুখে তুলে দিচ্ছেন বাংলা বিভাগের অ্যালামনাই কার্যনির্বাহী কমিটির সভাপতি রনজক রিজভী।

শুক্রবার (৯ অক্টোবর) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত এ সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে ফুলেল শুভেচ্ছা জানানোর পাশাপাশি কেক কেটে আনন্দঘন মুহূর্ত উদযাপন করেন বাংলা বিভাগের শিক্ষক ও অ্যালামনাই কমিটির সদস্যরা।

অনুষ্ঠানে বাংলা বিভাগের অ্যালামনাই কার্যনির্বাহী কমিটির সভাপতি রনজক রিজভীর নেতৃত্বে কমিটির সদস্যরা প্রফেসর ড. আবুল হাসান মুহাম্মদ সাদেককে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে তাঁকে কেক খাইয়ে দেন কমিটির সদস্যরা। এ সময় শিক্ষক ও প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে আন্তরিকতা, সৌহার্দ্য ও পারস্পরিক সম্প্রীতির এক মনোরম পরিবেশ সৃষ্টি হয়।

শুভেচ্ছা বিনিময় শেষে অনুভূতি ব্যক্ত করেন প্রফেসর ড. আবুল হাসান মুহাম্মদ সাদেক। তিনি বাংলা বিভাগের অ্যালামনাই কমিটির সদস্যদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। প্রাক্তন শিক্ষার্থীদের এমন উদ্যোগকে ইতিবাচক হিসেবে উল্লেখ করে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের সঙ্গে শিক্ষার্থীদের সম্পর্ক কেবল শিক্ষাজীবনের মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং শিক্ষাজীবন শেষ হওয়ার পরও এ সম্পর্ককে ভালোবাসা, দায়িত্ববোধ ও পারস্পরিক সহযোগিতার মধ্য দিয়ে আরও দৃঢ় করা প্রয়োজন।

তিনি বলেন, “বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা একটি প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ সম্পদ। তাঁদের মেধা, অভিজ্ঞতা, কর্মক্ষেত্রে অর্জিত সাফল্য এবং সামাজিক অবদান বিশ্ববিদ্যালয়ের পরিচিতি ও মর্যাদা বৃদ্ধিতে বিশেষ ভূমিকা রাখতে পারে। অ্যালামনাইদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের নিবিড় যোগাযোগ বজায় থাকলে বর্তমান শিক্ষার্থীরাও অনুপ্রাণিত হবে এবং নিজেদের ভবিষ্যৎ গঠনে অভিজ্ঞ প্রাক্তন শিক্ষার্থীদের কাছ থেকে দিকনির্দেশনা পাবে।”

প্রফেসর ড. সাদেক বাংলা বিভাগের অ্যালামনাই কার্যনির্বাহী কমিটির সদস্যদের নিয়মিত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আসার আহ্বান জানান। পাশাপাশি বাংলা বিভাগের উদ্যোগে সাহিত্যচর্চা, সাংস্কৃতিক অনুষ্ঠান, সেমিনার, আলোচনা সভা ও অন্যান্য শিক্ষামূলক কর্মসূচি আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, এ ধরনের আয়োজনের মধ্য দিয়ে শিক্ষক, বর্তমান শিক্ষার্থী ও প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে যোগাযোগ আরও সুদৃঢ় হবে। একই সঙ্গে বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতিচর্চার প্রসার ঘটবে এবং বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক শিক্ষা ও সাংস্কৃতিক পরিবেশ সমৃদ্ধ হবে।

তিনি আরও আশাবাদ ব্যক্ত করেন, বাংলা বিভাগের অ্যালামনাই কমিটি ভবিষ্যতে আরও সক্রিয় ও সুসংগঠিত ভূমিকা পালন করবে। বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন, শিক্ষার্থীদের কল্যাণ এবং বাংলা ভাষা ও সাহিত্যের বিকাশে সম্মিলিত উদ্যোগ গ্রহণের মাধ্যমে কমিটির সদস্যরা একটি ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করতে পারবেন বলেও তিনি প্রত্যাশা ব্যক্ত করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. রিটা আশরাফ, বাংলা বিভাগের প্রভাষক তাজুল ইসলাম, অ্যালামনাই কার্যনির্বাহী কমিটির সভাপতি রনজক রিজভী, সাধারণ সম্পাদক হোসাইন আহমেদ রিপন, সহসাধারণ সম্পাদক কুলসুমা আক্তার ও মাহমুদুল হাসান, কোষাধ্যক্ষ রোকেয়া খাতুন, প্রচার সম্পাদক তানিয়া আক্তার, সাংস্কৃতিক সম্পাদক জামিলুর রহমান এবং কমিটির সদস্য এম. এ. হাবিব পলাশ।

আন্তরিক শুভেচ্ছা বিনিময় ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠান বাংলা বিভাগের শিক্ষক ও প্রাক্তন শিক্ষার্থীদের পারস্পরিক বন্ধনকে আরও সুদৃঢ় করার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে অ্যালামনাইদের সম্পর্ক উন্নয়নে নতুন অনুপ্রেরণা জোগায়।

১৮৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০