সারাদেশ
নারায়ণগঞ্জের আড়াইহাজারে স্ত্রী ছালেহা বেগমকে হত্যার দায়ে স্বামী মোবারক হোসেনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। আজ রোববার (২২ নভেম্বর) দুপুরে অতিরিক্ত দায়রা জজ ষষ্ঠ আদালতের বিচারক নাহিদ নিয়াজী আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
আড়াইহাজারে স্ত্রী ছালেহাকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড
রবিউল ইসলাম, নারায়ণগঞ্জ
রবিবার, ২২ নভেম্বর, ২০২৬ ১১:৪৩ অপরাহ্ন
শেয়ার করুন:
নারায়ণগঞ্জের আড়াইহাজারে স্ত্রী ছালেহা বেগমকে হত্যার দায়ে স্বামী মোবারক হোসেনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। আজ রোববার (২২ নভেম্বর) দুপুরে অতিরিক্ত দায়রা জজ ষষ্ঠ আদালতের বিচারক নাহিদ নিয়াজী আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত মোবারক হোসেন নরসিংদীর মাধবদী উপজেলার খাদিমার চর এলাকার মৃত আব্দুল খালেকের ছেলে।
আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি (এপিপি) কে এম টুটুল চৌধুরী জানান, ২০১৯ সালের ৯ অক্টোবর রাতে মোবারক হোসেন তাঁর স্ত্রী ছালেহা বেগমকে তাঁদের ছেলের সামনে গলা কেটে হত্যা করেন। পরে তিনি ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
এ সময় তাঁদের ছেলে মেহেদী হাসানের চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে আসেন। পরে তাঁরা পুলিশকে খবর দেন। এ ঘটনায় নিহত ছালেহা বেগমের বাবা বাদী হয়ে আড়াইহাজার থানায় হত্যা মামলা করেন।
মামলার তদন্তের একপর্যায়ে পুলিশ মোবারক হোসেনকে গ্রেপ্তার করে। পরে তিনি আদালতে হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দেন।
দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ ও শুনানি শেষে আদালত আজ এ রায় ঘোষণা করেন।
১২৭ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর