সর্বশেষ

সারাদেশ

আওয়ামী লীগই দেশের একমাত্র সন্ত্রাসী দল: নাটোরে হুইপ দুলু

মোস্তাফিজুর রহমান টুটুল, নাটোর
মোস্তাফিজুর রহমান টুটুল, নাটোর

সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬ ১:৩৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
আওয়ামী লীগকে দেশের একমাত্র রাজনৈতিক সন্ত্রাসী দল হিসেবে অভিহিত করেছেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু। রোববার নাটোরে স্বেচ্ছাসেবক দলের এক বিক্ষোভ সমাবেশে তিনি দাবি করেন, বিএনপি কখনোই সন্ত্রাসের রাজনীতি করে না।

নাটোর শহরের আলাইপুরস্থিত জেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে বিকেলে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নাটোর প্রেসক্লাব চত্বরে এসে এক সমাবেশে মিলিত হয়। নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল এই কর্মসূচির আয়োজন করে।

সমাবেশে বক্তব্য প্রদানকালে হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের গণতান্ত্রিক ধারা পুনঃপ্রতিষ্ঠা করার লক্ষ্যে সব রাজনৈতিক দলকে একসূত্রে বাঁধার অবিরাম প্রয়াস চালিয়ে যাচ্ছেন।

উক্ত বিক্ষোভ সমাবেশে নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম আফতাব, জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, বিসিবির কাউন্সিলর ফরহাদ আলী দেওয়ান শাহীন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সানোয়ার হোসেন তুষার ও যুগ্ম আহ্বায়ক মাসুদ রানাসহ দলের স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

১১৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০