সর্বশেষ

লাইফস্টাইল

খেজুরের চেয়ে বেশি ফাইবার আছে যেসব খাবারে

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

রবিবার, ২২ নভেম্বর, ২০২৬ ১১:৪০ অপরাহ্ন

শেয়ার করুন:
শরীর সুস্থ রাখতে প্রতিদিনের খাদ্যতালিকায় পর্যাপ্ত আঁশ বা ফাইবার রাখা জরুরি। হজম স্বাভাবিক রাখা, রক্তে শর্করা ও কোলেস্টেরল নিয়ন্ত্রণ এবং দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে ফাইবার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। খেজুর ফাইবারের পরিচিত উৎস হলেও মসুর ডাল, অ্যাভোকাডো, চিয়া সিড ও নাশপাতির মতো খাবারেও রয়েছে প্রচুর আঁশ।

ফাইবার বা খাদ্যআঁশ শরীরের সুস্থতা বজায় রাখতে প্রয়োজনীয় একটি পুষ্টি উপাদান। এটি হজম প্রক্রিয়া স্বাভাবিক রাখতে সহায়তা করে। পাশাপাশি রক্তে শর্করা ও কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে ভূমিকা রাখে এবং দীর্ঘক্ষণ ক্ষুধা অনুভূত হতে দেয় না।

ফাইবারের ভালো উৎস হিসেবে খেজুরের বেশ পরিচিতি রয়েছে। প্রতি ১০০ গ্রাম খেজুরে প্রায় ৭ থেকে ৮ গ্রাম ফাইবার পাওয়া যায়। তবে খেজুর ছাড়াও এমন কয়েকটি খাবার রয়েছে, যেগুলোতে তুলনামূলক বেশি ফাইবার পাওয়া সম্ভব। প্রাকৃতিক মিষ্টি স্বাদের কারণে যারা খেজুর পছন্দ করেন না কিংবা ডায়াবেটিসসহ বিভিন্ন কারণে খেজুর খাওয়ার ক্ষেত্রে সতর্ক থাকেন, তাঁরা এসব খাবার খাদ্যতালিকায় রাখতে পারেন।

মসুর ডাল

ফাইবারের অন্যতম ভালো উৎস মসুর ডাল। এক কাপ রান্না করা মসুর ডালে প্রায় ১৫ গ্রাম ফাইবার থাকে। এ ছাড়া এতে রয়েছে প্রোটিন, ফোলেট, আয়রন ও ম্যাগনেশিয়ামের মতো প্রয়োজনীয় পুষ্টি উপাদান।

প্রতিদিনের খাবারে মসুর ডাল বিভিন্নভাবে রাখা যায়। স্যুপ, স্ট্যু কিংবা সালাদের পাশাপাশি বিভিন্ন নিরামিষ পদেও এটি ব্যবহার করা সম্ভব।

অ্যাভোকাডো

স্বাস্থ্যকর চর্বি ও ফাইবারের সমৃদ্ধ উৎস অ্যাভোকাডো। একটি মাঝারি আকারের আস্ত অ্যাভোকাডোতে প্রায় ১৪ গ্রাম ফাইবার পাওয়া যায়। এতে দ্রবণীয় ও অদ্রবণীয়—দুই ধরনের ফাইবারই রয়েছে।

এই দুই ধরনের ফাইবার অন্ত্রের স্বাভাবিক কার্যক্রম বজায় রাখতে সহায়তা করে। পাশাপাশি কোলেস্টেরল নিয়ন্ত্রণ এবং দীর্ঘক্ষণ পেট ভরা রাখতেও ভূমিকা রাখে। অ্যাভোকাডোতে আরও রয়েছে পটাশিয়াম, ফোলেট ও হৃদ্‌স্বাস্থ্যের জন্য উপকারী মনোআনস্যাচুরেটেড ফ্যাট।

চিয়া সিড

আকারে ছোট হলেও পুষ্টিগুণে সমৃদ্ধ চিয়া সিড। এতে থাকা দ্রবণীয় ফাইবার হজম প্রক্রিয়াকে ধীর করতে এবং রক্তে শর্করার মাত্রা স্থিতিশীল রাখতে সহায়তা করে। এটি দীর্ঘক্ষণ পেট ভরা রাখতেও কার্যকর। মাত্র দুই টেবিল চামচ চিয়া সিড থেকেই দৈনিক ফাইবারের চাহিদার উল্লেখযোগ্য অংশ পাওয়া যায়। এ ছাড়া এতে রয়েছে স্বাস্থ্যকর চর্বি ও অ্যান্টিঅক্সিডেন্ট।

খাদ্যতালিকায় চিয়া সিড যুক্ত করা বেশ সহজ। দই, ওটমিল কিংবা দুধের সঙ্গে মিশিয়ে খাওয়া যায়। চাইলে সারারাত দুধে ভিজিয়ে চিয়া পুডিং তৈরি করা যায়। প্যানকেকের মিশ্রণ বা মাফিন তৈরিতেও এটি ব্যবহার করা সম্ভব।

নাশপাতি

ফাইবারের চাহিদা পূরণে নাশপাতিও ভালো একটি খাবার। তবে নাশপাতি খাওয়ার সময় খোসা ফেলে না দেওয়াই ভালো। কারণ এর খোসায় উল্লেখযোগ্য পরিমাণ ফাইবার থাকে।

নাশপাতিতে থাকা পেকটিন নামের দ্রবণীয় ফাইবার হজমের স্বাভাবিক কার্যক্রম বজায় রাখতে এবং হৃদ্‌স্বাস্থ্যের জন্য উপকারী ভূমিকা রাখতে পারে।

সুস্থ থাকতে প্রতিদিনের খাদ্যতালিকায় পর্যাপ্ত ফাইবার রাখা প্রয়োজন। খেজুরের পাশাপাশি মসুর ডাল, অ্যাভোকাডো, চিয়া সিড ও নাশপাতির মতো খাবার রাখলে ফাইবার গ্রহণের পরিমাণ বাড়ানো সম্ভব। তবে হঠাৎ করে বেশি ফাইবার না খেয়ে ধীরে ধীরে এর পরিমাণ বাড়ানো উচিত। পাশাপাশি পর্যাপ্ত পানি পান করাও জরুরি।

১৪১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
লাইফস্টাইল নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০