সর্বশেষ

সারাদেশ

নৃগোষ্ঠীর ভাষা-সংস্কৃতি সংরক্ষণে একযোগে কাজ করার আহ্বান প্রিন্সের

আওলাদ হোসেন রুবেল, ময়মনসিংহ
আওলাদ হোসেন রুবেল, ময়মনসিংহ

সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬ ১:৪১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বাংলাদেশের সাংস্কৃতিক বৈচিত্র্য রক্ষায় গারোসহ সকল ক্ষুদ্র নৃগোষ্ঠীর নিজস্ব ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স। হালুয়াঘাটে গারো সম্প্রদায়ের ঐতিহ্যবাহী নবান্ন উৎসব ‘ওয়ানগালা’ উপলক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

আসন্ন ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে ময়মনসিংহের হালুয়াঘাটে অনুষ্ঠিত হতে যাচ্ছে গারো সম্প্রদায়ের ঐতিহ্যবাহী উৎসব ‘ওয়ানগালা’। এ উপলক্ষে ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক প্রতিষ্ঠানে এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে এক প্রস্তুতিমূলক মতবিনিময় সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি নেতা প্রিন্স উল্লেখ করেন, ওয়ানগালা মূলত গারো জনগোষ্ঠীর ইতিহাস, কৃষ্টি, কৃষিজীবন এবং প্রকৃতির গভীর সম্পর্কের রূপকার। এ ধরনের সার্বজনীন আয়োজন আমাদের পারস্পরিক সম্প্রীতি ও বৈচিত্র্যময় বহুজাতিক ভাবমূর্তিকে নতুন রূপ দেয়।

নতুন প্রজন্মের কাছে নিজস্ব কৃষ্টি তুলে ধরার ওপর জোর দিয়ে জেলা পরিষদ প্রশাসক বলেন, হালুয়াঘাটের এই সাংস্কৃতিক প্রতিষ্ঠানটিকে আরও শক্তিশালী ও কার্যকর করতে হবে। তিনি গারোদের শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামোগত উন্নয়নে জেলা পরিষদের পক্ষ থেকে সর্বোচ্চ সহায়তার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

উক্ত আলোচনা সভায় হালুয়াঘাট উপজেলা বিএনপির নেতৃবৃন্দসহ স্থানীয় ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান সুব্রত রেমা, সুভ্রা পান্থ্রা, অপূর্ব দ্রং এবং আশিষ আজিমসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

১১৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০