সর্বশেষ

সারাদেশ

প্রাণপণ শত চেষ্টা করেও শিশুটিকে বাঁচাতে পারলেন না হুইপ দুলু

মোস্তাফিজুর রহমান টুটুল, নাটোর
মোস্তাফিজুর রহমান টুটুল, নাটোর

সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬ ১২:২৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নাটোরে পানিতে ডুবে সাড়ে তিন বছর বয়সী শিশু সাদিপ হোসেনের করুণ মৃত্যু হয়েছে। নলডাঙ্গায় সড়ক থেকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে নিজের গাড়ি বহরে নাটোর সদর হাসপাতালে নিয়ে যান সংসদ সদস্য ও হুইপ অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। তবে চিকিৎসকদের আপ্রাণ চেষ্টার পরও শিশুটির জীবন রক্ষা করা সম্ভব হয়নি।

নিহত শিশু সাদিপ হোসেন নলডাঙ্গা উপজেলার সাখারীপাড়া গ্রামের বকুল হোসেনের ছেলে। জানা গেছে, রোববার দুপুরে অসাবধানতাবশত বাড়ির পাশের জলাশয়ে পড়ে যায় শিশুটি। বিষয়টি টের পেয়ে পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে সড়কের দিকে নিয়ে ছোটেন।

একই সময়ে নলডাঙ্গা উপজেলার একটি কর্মসূচি শেষ করে নাটোরে ফিরছিলেন নাটোর-২ আসনের সংসদ সদস্য এবং জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। পথিমধ্যে সড়কে স্বজনদের আহাজারি দেখে তিনি গাড়ি থামান এবং বিষয়টি জেনে কালবিলম্ব না করে শিশুটিকে নিজের গাড়িতে তুলে নাটোর সদর হাসপাতালে নিয়ে যান।

হাসপাতালে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই জরুরি বিভাগের চিকিৎসকেরা শিশুটির চিকিৎসার প্রক্রিয়া শুরু করেন। কিন্তু পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসকেরা শিশু সাদিপকে মৃত ঘোষণা করেন। এই করুণ পরিণতিতে ওই শিশুটির পরিবারসহ পুরো এলাকা জুড়ে চরম শোকের ছায়া নেমে এসেছে।

হাসপাতালে উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, গ্রামে একটি অনুষ্ঠান শেষ করে নাটোরে ফেরার পথে সড়কে পরিবারের কান্না দেখে পরিস্থিতি বুঝতে পারি। আর দেরি না করে দ্রুত শিশুটিকে হাসপাতালে নিয়ে আসি। কিন্তু চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও শেষ পর্যন্ত শিশুটিকে বাঁচানো গেল না।

১১৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০