সর্বশেষ

সারাদেশ

আরামবাগকে উড়িয়ে ফেডারেশন কাপে শুভসূচনা মোহামেডানের

বাদল সাহা, গোপালগঞ্জ
বাদল সাহা, গোপালগঞ্জ

বুধবার, ৭ অক্টোবর, ২০২৬ ১:০৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
গোপালগঞ্জে আরামবাগ ক্রীড়া সংঘকে ৩-১ ব্যবধানে হারিয়ে ফেডারেশন কাপ ফুটবলে দুর্দান্ত জয় দিয়ে শুভসূচনা করেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। প্রথমার্ধে পিছিয়ে পড়ার পরও দ্বিতীয়ার্ধের চোখ ধাঁধানো প্রত্যাবর্তনে ম্যাচ জিতে নেয় সাদা-কালো শিবির। এই জয়ে টুর্নামেন্টে নিজেদের আধিপত্যের জানান দিল ঐতিহ্যবাহী দলটি।

গোপালগঞ্জ জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের শুরু থেকেই আক্রমণ ও প্রতি-আক্রমণে জমে ওঠে লড়াই। ম্যাচের ১৬ মিনিটেই মোহামেডান অধিনায়ক মুজাফফরজন মুজাফফ্রভের একটি ভুল পাসের সুযোগ নেয় আরামবাগ। বল পেয়ে চমৎকার এক ভলিতে মোহামেডানের জাল কাঁপান আরামবাগের সুরজ রায়েস, যার ফলে ১-০ গোলের ব্যবধানে এগিয়ে যায় আরামবাগ।

পিছিয়ে পড়ে সমতায় ফিরতে মরিয়া হয়ে ওঠে সাদা-কালো জার্সিধারীরা। খেলার ৩৪ মিনিটে চমৎকার একটি সুযোগ আসে তাদের সামনে। আরামবাগের গোলরক্ষক আজাদ হোসাইন পেনাল্টি বক্সে ফাউল করলে রেফারি পেনাল্টির বাঁশি বাজান। তবে সোলাইমান দিয়াবাতের পেনাল্টি শটটি রুখে দিয়ে নিজের ভুল সংশোধন করেন গোলরক্ষক আজাদ। ফলে প্রথমার্ধে আর কোনো গোল না হওয়ায় ১-০ ব্যবধানে পিছিয়ে থেকেই বিরতিতে যায় মোহামেডান।

বিরতির পর নতুন উদ্যমে মাঠে নামে মোহামেডান স্পোর্টিং ক্লাব। ম্যাচের ৫৭ মিনিটে সৌরভ দেওয়ানের দুর্দান্ত এক গোলে সমতায় ফেরে তারা। সমতা ফেরানোর পর আক্রমণের ধার আরও বাড়িয়ে দেয় সাদা-কালোরা।

খেলার ৭৪ মিনিটে দলের পক্ষে দ্বিতীয় গোল করে মোহামেডানকে ২-১ ব্যবধানে এগিয়ে নেন মোহাম্মদ সোহেল রানা। এরপর ম্যাচের অতিরিক্ত সময়ের শেষ মিনিটে প্রথমার্ধে পেনাল্টি মিস করা সোলাইমান দিয়াবাতে গোল করে দলের ৩-১ গোলের বড় জয় নিশ্চিত করেন এবং মাঠ ছাড়েন।

২০৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০