সর্বশেষ

সারাদেশ

মুন্সীগঞ্জের নয়নের খাল পরিদর্শনে ডিসি ও এমপি, দ্রুত খননকাজের ঘোষণা

নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ
নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ

মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬ ১:০৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
মুন্সীগঞ্জ সদর উপজেলার ঐতিহ্যবাহী নয়নের খাল পরিদর্শন করেছেন জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী এবং স্থানীয় সংসদ সদস্য মোঃ কামরুজ্জামান। খালটিকে অবৈধ দখল ও দূষণমুক্ত করে দ্রুত খননকাজ শুরু করার জোরালো আশ্বাস দিয়েছেন তাঁরা।

পরিদর্শনকালে জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী হুশিয়ারি উচ্চারণ করে বলেন, ঐতিহ্যবাহী এই নয়নের খাল কোনোভাবেই অবৈধ দখল হতে দেওয়া হবে না। তিনি জানান, জনস্বার্থে অতিদ্রুত খালটির খননকাজ শুরু করা হবে। এই খননকাজ বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় অর্থায়নের লক্ষ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দাতা সংস্থাগুলোর সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করা হচ্ছে।

প্রশাসন সূত্রে জানা গেছে, পরিদর্শনের সময় আরও উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ গোলাম মোস্তফা, সহকারী কমিশনার (ভূমি) মারজানা আক্তার, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

জেলা প্রশাসক আরও উল্লেখ করেন, খননকাজ সম্পন্ন হওয়ার পর নয়নের খালকে টেকসই উপায়ে দখল ও দূষণমুক্ত রাখার জন্য কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। একই সাথে খালে স্বচ্ছ পানির প্রবাহ নিশ্চিত করা হবে, যেন স্থানীয় কৃষকরা এই পানি বীজতলা তৈরি এবং ফসলি জমিতে সেচকাজে নির্বিঘ্নে ব্যবহার করতে পারেন।

১০৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০