সর্বশেষ

সারাদেশ

কুষ্টিয়ায় এনসিপির বিক্ষোভ মিছিলে পুলিশের বাধার অভিযোগ

রবিউল ইসলাম হৃদয়, কুষ্টিয়া
রবিউল ইসলাম হৃদয়, কুষ্টিয়া

মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬ ১২:৫০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
কুষ্টিয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারীর ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের মামলায় পুলিশি বাধার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে আয়োজিত দলটির বিক্ষোভ কর্মসূচিতে পুলিশ ব্যারিকেড দিলে উত্তেজনা সৃষ্টি হয়। তবে পুলিশ একে নিরাপত্তাঝুঁকি এড়ানোর সতর্কতামূলক পদক্ষেপ বলে দাবি করেছে।

ঘটনার সূত্রপাত রোববার সন্ধ্যায় কুমারখালীর ছেঁউড়িয়ার লালন আখড়াবাড়িতে। সেখানে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারীর ওপর অতর্কিত হামলা ও তাঁর গাড়ি ভাঙচুর করা হয় বলে দলীয় সূত্রে জানা গেছে। এ ঘটনায় মামলা দায়ের করতে থানায় গেলেও পুলিশ তা গ্রহণ করেনি বলে অভিযোগ নেতাকর্মীদের।

এই ঘটনার প্রতিবাদে সোমবার বিকেলে কুষ্টিয়া পাবলিক লাইব্রেরির মাঠে বিক্ষোভ সমাবেশের ডাক দেয় এনসিপি। নেতাকর্মীরা মাঠ থেকে বের হয়ে মিছিল করার চেষ্টা করলে প্রধান ফটকে পুলিশ ব্যারিকেড দিয়ে তাঁদের আটকে দেয়। এতে কর্মসূচিস্থলে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে।

এনসিপির জেলা সদস্যসচিব সুলতান মারুফ তালহা অভিযোগ করেন, তাঁদের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ অন্যায়ভাবে বাধা সৃষ্টি করছে। প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি জানানো হলেও তারা কোনো সাড়া দিচ্ছেন না বলে ক্ষোভ প্রকাশ করেন তিনি।

এদিকে পুলিশের পক্ষ থেকে বিক্ষোভকারীদের ওপর কোনো বলপ্রয়োগ বা বাধার বিষয়টি অস্বীকার করা হয়েছে। কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন জানান, নেতাকর্মীদের নিরাপত্তাঝুঁকির কথা বিবেচনা করেই তাঁদের বাইরে না গিয়ে পাবলিক লাইব্রেরির মাঠের ভেতরে শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালনের অনুরোধ জানানো হয়েছে।

১১২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০