সর্বশেষ

সারাদেশ

মোংলায় শিক্ষকদের গলায় ফুলের মালা পরিয়ে শিক্ষক দিবস উদযাপন

রেজা মাসুদ, মংলা
রেজা মাসুদ, মংলা

মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬ ১২:১৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
মোংলার চাঁদপাই মেছেরশাহ মাধ্যমিক বিদ্যালয়ে এক ব্যতিক্রমী ও আনন্দঘন পরিবেশে বিশ্ব শিক্ষক দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে স্কুল পরিচালনা পর্ষদ ও শিক্ষার্থীদের পক্ষ থেকে শিক্ষকদের গলায় ফুলের মালা পরিয়ে এবং নানা উপহার দিয়ে পরম শ্রদ্ধা ও ভালোবাসা জানানো হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বদেশ মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত এই আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি এবং সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ নূর আলম শেখ। অনুষ্ঠানে শিক্ষকমণ্ডলী ও শিক্ষার্থীদের উপস্থিতিতে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

প্রধান অতিথির বক্তব্যে মোঃ নূর আলম শেখ বলেন, শিক্ষকরা হলেন মানুষ গড়ার প্রকৃত কারিগর। শিক্ষার গুণগত মান উন্নত করতে হলে শিক্ষকদের জীবনমান ও সামাজিক মর্যাদা বৃদ্ধি করা আবশ্যক। শিক্ষকরাই পারেন শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তুলে সমাজকে আলোকিত করতে। আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক অসিত গুপ্ত, সিনিয়র শিক্ষিকা প্রণতি মন্ডল, উত্তম মন্ডল, শাকিব হুসাইন ও ওমর ফারুক।

আলোচনা সভার পূর্বে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ করে। এরপর পরিচালনা পর্ষদের সভাপতি এবং শিক্ষার্থীরা সকলের গলায় ফুলের মালা পরিয়ে দেন। এ সময় শিক্ষার্থীরা পুষ্পবৃষ্টির মাধ্যমে তাদের প্রিয় শিক্ষকদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে। পরবর্তীতে শিক্ষার্থীদের পক্ষ থেকে শিক্ষকদের ডায়েরি, কলম, কেক ও মিষ্টিসহ বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করা হয় এবং এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

১৮৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০