সারাদেশ
৫০তম জাতীয় দাবা প্রতিযোগিতার বাছাই পর্বে চ্যাম্পিয়ন ও রানারআপ খেলোয়াড়দের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে। সোমবার (৫ অক্টোবর) ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
ফরিদপুরে জাতীয় দাবা প্রতিযোগিতার বাছাই পর্বে পুরস্কার বিতরণ
আবিদ জামান, ফরিদপুর
সোমবার, ৫ অক্টোবর, ২০২৬ ১১:৪৫ অপরাহ্ন
শেয়ার করুন:
৫০তম জাতীয় দাবা প্রতিযোগিতার বাছাই পর্বে চ্যাম্পিয়ন ও রানারআপ খেলোয়াড়দের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে। সোমবার (৫ অক্টোবর) ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে ৫০তম জাতীয় দাবা প্রতিযোগিতার বাছাই পর্বের চ্যাম্পিয়ন সুমিত ও রানারআপ মান্নার হাতে পুরস্কার তুলে দেন ফরিদপুর জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক মাজহারুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সোহরাব হোসেন, সিভিল সার্জন মাহমুদুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) রায়হান গফুর, ফরিদপুর জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটির সদস্যসচিব মতিয়ার রহমান, সংগঠক মাসুদুর রহমান চুন্নু এবং অফিস সুপারিনটেনডেন্ট বাবুল আলম।
১২৪ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর