সর্বশেষ

সারাদেশ

কুষ্টিয়ায় জমি সংক্রান্ত বিরোধে কলেজ শিক্ষককে হাতুড়িপেটা

রবিউল ইসলাম হৃদয়, কুষ্টিয়া
রবিউল ইসলাম হৃদয়, কুষ্টিয়া

মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬ ১২:২৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
কুষ্টিয়ার মিরপুরে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে মোখলেসুর রহমান নামে এক কলেজ শিক্ষককে হাতুড়ি ও লোহার রড দিয়ে পিটিয়ে মারাত্মক জখম করার অভিযোগ উঠেছে। স্থানীয় এক যুবদল কর্মী ও তার অনুসারীরা পথিমধ্যে ওঁৎ পেতে থেকে এই বর্বরোচিত হামলা চালায় বলে জানা গেছে। বর্তমানে গুরুতর আহত ওই শিক্ষক কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

কুষ্টিয়ার মিরপুর উপজেলার নওদা আজমপুর গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে হামলার শিকার মো. মোখলেসুর রহমান আজমপুর টেকনিক্যাল কলেজের হিসাববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক। সোমবার দুপুরে কলেজ থেকে বাড়ি ফেরার পথে নওদা আজমপুর মোড়ে পূর্বপরিকল্পিতভাবে তার ওপর হামলা চালানো হয়। হামলাকারীরা তাকে রড ও হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে।

আহত শিক্ষকের অভিযোগ, স্থানীয় যুবদল কর্মী মিজান ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে তার জমি দখল করার চেষ্টা চালাচ্ছিল। এ নিয়ে আদালতে মামলা চলমান থাকা সত্ত্বেও অভিযুক্তরা ৫ লাখ টাকা চাঁদা দাবি করে। সেই চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় রনি, কামাল, ইন্টু, বিপ্লব ও হাসানসহ একদল যুবক তাকে হত্যার উদ্দেশ্যে এলোপাতাড়ি মারধর করে।

হামলার পর মোখলেসুর রহমানের চিৎকারে স্থানীয় বাসিন্দারা এগিয়ে এলে হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করে। স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে দ্রুত কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে হাসপাতালের জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, জমি সংক্রান্ত বিরোধের জেরে এক শিক্ষককে মারধরের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে পুলিশ তৎপর রয়েছে বলে জানান তিনি।

১১১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০