সর্বশেষ

সারাদেশ

ছাগলে শিমের গাছ খাওয়া নিয়ে বিবাদ, যুবকের কিল-ঘুষিতে বৃদ্ধ নিহত

মামুনুর রশীদ বাবু, নওগাঁ
মামুনুর রশীদ বাবু, নওগাঁ

মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬ ১২:৩৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নওগাঁর আত্রাইয়ে ছাগলে শিমের গাছ খাওয়াকে কেন্দ্র করে এক যুবকের উপর্যুপরি কিল-ঘুষিতে ইয়াছিন মন্ডল (৮০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। আজ সোমবার সকালে উপজেলার মধুগুড়নই গ্রামে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত ইয়াছিন আলী উপজেলার মধুগুড়নই গ্রামের গরিবুল্লাহ মন্ডলের ছেলে। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে একই গ্রামের রহিদুল ইসলামের ছেলে মিম হোসেনের (২২) একটি ছাগল ইয়াছিনের বাড়ির শিমের গাছের পাতা খাচ্ছিল। এ নিয়ে মিমের সঙ্গে প্রবীণ ওই ব্যক্তির বাগ্‌বিতণ্ডা শুরু হয়।

একপর্যায়ে মিম উত্তেজিত হয়ে প্রবীণ ইয়াছিনকে বুকে উপর্যুপরি কিল-ঘুষি মেরে মাটিতে ফেলে দেন। গুরুতর আহত অবস্থায় স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

নিহতের ছেলে সারোয়ার হোসেন অভিযোগ করে বলেন, মিম হোসেন তাঁর বাবার বুকে সজোরে আঘাত করায় তাঁর মৃত্যু হয়েছে। এই হত্যাকাণ্ডের দ্রুত বিচার চান তিনি। খবর পেয়ে আত্রাই থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম জানান, এ ঘটনায় নিহতের ছেলে সানোয়ার হোসেন বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। ঘটনার পর থেকে অভিযুক্ত মিম হোসেন পলাতক রয়েছে। তাঁকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত আছে।

১০৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০