সর্বশেষ

সারাদেশ

বিশ্ব বসতি দিবসে ফরিদপুরে র‍্যালি ও আলোচনা সভা

আবিদ জামান, ফরিদপুর
আবিদ জামান, ফরিদপুর

সোমবার, ৫ অক্টোবর, ২০২৬ ১১:৪২ অপরাহ্ন

শেয়ার করুন:
বিশ্ব বসতি দিবস উপলক্ষে ফরিদপুরে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৫ অক্টোবর) জেলা প্রশাসন ও গণপূর্ত বিভাগ ফরিদপুরের আয়োজনে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বিশ্ব বসতি দিবস উপলক্ষে ফরিদপুরে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৫ অক্টোবর) জেলা প্রশাসন ও গণপূর্ত বিভাগ ফরিদপুরের আয়োজনে এ কর্মসূচির আয়োজন করা হয়।

সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে র‍্যালিটি শুরু হয়। র‍্যালিটি পুলিশ সুপারের কার্যালয় প্রদক্ষিণ করে আবার জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়।

পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মাজহারুল ইসলাম।

সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সোহরাব হোসেন, সিভিল সার্জন মাহমুদুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহাম্মদ রায়হান গফুর, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. খায়রুজ্জামানসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিরা।

আলোচনা সভায় বক্তারা বলেন, প্রত্যেক মানুষের জন্য নিরাপদ, সাশ্রয়ী ও মানসম্মত বাসস্থান নিশ্চিত করা এবং পরিকল্পিত ও টেকসই নগরায়ণের মাধ্যমে বাসযোগ্য ও পরিবেশবান্ধব শহর গড়ে তোলাই বিশ্ব বসতি দিবসের মূল লক্ষ্য।

তারা বলেন, অপরিকল্পিত নগরায়ণ, বস্তি সমস্যা, জলাবদ্ধতা, পরিবেশ দূষণ ও আবাসন সংকট মোকাবিলায় সরকার, প্রশাসন ও জনগণকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

১২৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০