সর্বশেষ

জাতীয়

হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,২৯৬

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

সোমবার, ৫ অক্টোবর, ২০২৬ ১০:২৯ অপরাহ্ন

শেয়ার করুন:
দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে ১ হাজার ২৯৬ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন। তবে একই সময়ে নিশ্চিত হাম রোগীদের মধ্যে কারও মৃত্যু হয়নি।

সোমবার (৫ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য থেকে এসব জানা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, শনিবার সকাল ৬টা থেকে রোববার সকাল ৬টা পর্যন্ত দেশে নতুন করে এসব সন্দেহজনক হাম রোগী শনাক্ত ও মৃত্যুর ঘটনা ঘটে। একই সময়ে নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন ৬০ জন।

এ নিয়ে ১৫ মার্চ থেকে ৫ অক্টোবর পর্যন্ত দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৯৭ হাজার ৭২২। একই সময়ে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২১ হাজার ৮০৮।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, ১৫ মার্চ থেকে ৫ অক্টোবর পর্যন্ত হাম উপসর্গে মোট ১ হাজার ২৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ১০২ জনের মৃত্যু নিশ্চিত হামজনিত বলে শনাক্ত হয়েছে।

গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে মারা যাওয়া তিনজনের ক্ষেত্রে কোনো জেলায় একাধিক মৃত্যুর ঘটনা ঘটেনি। এ ছাড়া পাঁচজনের বেশি সন্দেহজনক হাম রোগীর মৃত্যু হয়েছে—এমন জেলার সংখ্যা দুইটি।

দেশে হাম পরিস্থিতিতে নতুন রোগী শনাক্তের পাশাপাশি মৃত্যুও অব্যাহত রয়েছে। পরিস্থিতি মোকাবিলায় রোগী শনাক্ত, মৃত্যুর তথ্য সংগ্রহ এবং সার্বিক নজরদারি চালিয়ে যাচ্ছে স্বাস্থ্য অধিদপ্তর।

১৩৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০