সর্বশেষ

সারাদেশ

ঠাকুরগাঁওয়ে রাষ্ট্রপতিকে গুণী শিক্ষক সম্মাননা

স্টাফ রিপোর্টার, ঠাকুরগাঁও
স্টাফ রিপোর্টার, ঠাকুরগাঁও

সোমবার, ৫ অক্টোবর, ২০২৬ ১০:৫৯ অপরাহ্ন

শেয়ার করুন:
শিক্ষকতা পেশায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ঠাকুরগাঁওয়ে মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ‘গুণী শিক্ষক সম্মাননা’ দেওয়া হয়েছে। বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তাঁর পক্ষে সম্মাননা গ্রহণ করেন তাঁর ছোট ভাই মির্জা ফয়সল আমীনের মেয়ে ডা. মির্জা ফাইজা তাসনিম।

বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষে সোমবার দুপুরে ঠাকুরগাঁও জেলা পরিষদ অডিটরিয়ামে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে দেওয়ার জন্য এ সম্মাননা তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানের আগে সকালে ঠাকুরগাঁও শহরে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা পরিষদ অডিটরিয়ামে গিয়ে শেষ হয়। পরে সেখানে বিশ্ব শিক্ষক দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা শিক্ষা কর্মকর্তা শাহীন আকতারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার খোদাদাদ হোসেন, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোফাজ্জল হোসেন এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা রংপুর অঞ্চলের সাবেক উপপরিচালক মো. আখতারুজ্জামান।

সম্মাননা গ্রহণের সময় ডা. মির্জা ফাইজা তাসনিম বলেন, ‘আপনাদের রাষ্ট্রপতি আমার বড় চাচা। তিনি শুধু একজন ভালো প্রাতিষ্ঠানিক শিক্ষকই ছিলেন না, পারিবারিকভাবেও আমাদের ভালো শিক্ষা দিয়েছেন। আমি শ্রদ্ধার সঙ্গে তাঁর এই সম্মাননা গ্রহণ করছি।’

তিনি আরও বলেন, ‘ভালো লাগছে যে আমাদের পরিবারের অভিভাবক আজ সারা দেশের অভিভাবক।’

১৪২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০