সর্বশেষ

অপরাধ

ঢামেক হাসপাতাল থেকে ভুয়া নারী চিকিৎসক আটক

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬ ৯:২৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে কনা আক্তার শান্তা (২২) নামে এক তরুণীকে ভুয়া চিকিৎসক সন্দেহে আটক করেছেন আনসার সদস্যরা। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভোরে হাসপাতালের নতুন ভবনের দ্বিতীয় তলা থেকে তাঁকে আটক করা হয়।

আটক কনা আক্তার শান্তা পটুয়াখালীর বাউফল থানার বটতুলিয়া এলাকার কাদের শিকদারের মেয়ে।

ঢাকা মেডিকেল কলেজে দায়িত্বরত আনসারের প্লাটুন কমান্ডার (পিসি) মো. শাহাদাত হোসেন জানান, বৃহস্পতিবার রাত ৩টার দিকে আনসার সদস্যরা নিয়মিত টহল দেওয়ার সময় হাসপাতালের নতুন ভবনের দ্বিতীয় তলায় অ্যাপ্রোন পরা এক নারীকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখেন।

পরে তাঁর গতিবিধি সন্দেহজনক মনে হলে আনসার সদস্যরা তাঁকে চ্যালেঞ্জ করেন এবং বিষয়টি কর্মরত চিকিৎসকদের জানান। তবে হাসপাতালের চিকিৎসকেরা তাঁকে শনাক্ত করতে পারেননি। এরপর জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে হাসপাতালের প্রশাসনিক ভবনে পরিচালকের কক্ষে নেওয়া হয়।

সেখানে জিজ্ঞাসাবাদ শেষে হাসপাতাল পরিচালক ও উপপরিচালকের পরামর্শে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পে সোপর্দ করা হয়।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. হাবিবুর রহমান বলেন, ভোরের দিকে নতুন ভবনের দ্বিতীয় তলা থেকে আনসার সদস্যরা ওই নারীকে আটক করে পুলিশ ক্যাম্পে নিয়ে আসেন। পরে শাহবাগ থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে তাঁকে থানায় নিয়ে যায়।

এ ঘটনায় তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

১২৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
অপরাধ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০