সর্বশেষ

সারাদেশ

কক্সবাজারের দুই মামলায় বদির ছেলে ও ভাইসহ চারজন কারাগারে

আহসান সুমন, কক্সবাজার
আহসান সুমন, কক্সবাজার

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬ ৮:৪৮ অপরাহ্ন

শেয়ার করুন:
কক্সবাজারের টেকনাফে সহিংসতার ঘটনায় দায়ের করা দুটি মামলায় গ্রেপ্তার দেখানোর পর সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদির ছেলে শাওন আরমান, ছোট ভাই আব্দুস শুক্কুরসহ চারজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে কক্সবাজারের জ্যেষ্ঠ বিচারিক হাকিম নাজমুল হাসানের আদালতে তাঁদের হাজির করে পুলিশ। শুনানি শেষে চার আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক।

কারাগারে পাঠানো অন্য দুজন হলেন আব্দুল আমিন ও টেকনাফ পৌরসভার সাবেক কাউন্সিলর মোহাম্মদ হোসেন। শাওন আরমান কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদি ও সাবেক সংসদ সদস্য শাহিন আকতারের বড় ছেলে। আর আব্দুস শুক্কুর বদির ছোট ভাই।

কক্সবাজার আদালতের পুলিশ পরিদর্শক আবদুল বাতেন মৃধা জানান, সম্প্রতি টেকনাফে সংঘটিত সহিংসতার ঘটনায় থানায় দায়ের করা দুটি মামলায় তাঁদের গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে চার আসামিকে আদালতে হাজির করা হলে শুনানি শেষে বিচারক তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে গত ২৪ নভেম্বর মধ্যরাতে সিলেটের একটি তারকামানের হোটেল থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাঁদের গ্রেপ্তার করে। সিলেট থেকে গ্রেপ্তারের পর বুধবার রাতে তাঁদের কক্সবাজারে নিয়ে আসা হয়। পরে বৃহস্পতিবার দুপুরে আদালতে হাজির করা হলে তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়।

১২২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০