সর্বশেষ

আন্তর্জাতিক

ইরানের দুই প্রতিনিধিকে যুক্তরাষ্ট্র ছাড়ার নির্দেশ

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

রবিবার, ৪ অক্টোবর, ২০২৬ ৩:৪৬ অপরাহ্ন

শেয়ার করুন:
জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন শেষে যুক্তরাষ্ট্র ছাড়ার নির্দেশ অমান্য করে নিউইয়র্কে অবস্থান করায় ইরানের দুই প্রতিনিধিকে দেশটি থেকে বহিষ্কার করেছে যুক্তরাষ্ট্র। শনিবার অ্যাক্সিওসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এক মার্কিন কর্মকর্তা অ্যাক্সিওসকে জানিয়েছেন, ইরানি প্রতিনিধিদলের ওই দুই কূটনীতিককে যুক্তরাষ্ট্র ছাড়ার নির্দেশ দিয়েছিল মার্কিন পররাষ্ট্র দপ্তর। তবে তাঁরা সেই নির্দেশ না মেনে নিউইয়র্কে অবস্থান করছিলেন।

শুক্রবার তাঁদের এখনো নিউইয়র্কে অবস্থানের বিষয়টি জানতে পারে ওয়াশিংটন। এরপর তাঁদের আবারও যুক্তরাষ্ট্র ছাড়ার নির্দেশ দেওয়া হয়। পরে একজন শুক্রবার রাতে এবং অপরজন শনিবার সকালে যুক্তরাষ্ট্র ত্যাগ করেন।

এদিকে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে আলোচনার মাধ্যমে সমঝোতায় পৌঁছানোর জন্য একাধিকবার সুযোগ দিয়েছেন। তবে ইরানবিরোধী মার্কিন অভিযান অনির্দিষ্টকাল চলবে না বলেও জানিয়েছেন তিনি।

হেগসেথ আরও বলেন, হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ইরানের হাতে নেই। তাঁর দাবি, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই নৌপথের নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রের হাতে রয়েছে।

তাঁর এই বক্তব্যের মধ্যেই হরমুজ প্রণালিকে ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। শনিবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানায়, হরমুজ প্রণালিতে একটি তেলবাহী জাহাজে বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

এ ছাড়া ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, কেশম দ্বীপের আকাশে একটি ‘শত্রুভাবাপন্ন’ উড়োজাহাজকে দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আঘাত করেছে।

১০৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০