সারাদেশ
রাজবাড়ী জেলা বিএনপির দলীয় কার্যালয়ে রাতের আঁধারে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। আগুনে কার্যালয়ের দেয়ালে থাকা ব্যানার ও লাইট পুড়ে গেছে। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত হয়েছে কেজি গেট।
রাজবাড়ী জেলা বিএনপি কার্যালয়ে রাতের আঁধারে আগুন
সাজিদ হোসেন, রাজবাড়ী
রবিবার, ৪ অক্টোবর, ২০২৬ ১:২৩ পূর্বাহ্ন
শেয়ার করুন:
রাজবাড়ী জেলা বিএনপির দলীয় কার্যালয়ে রাতের আঁধারে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। আগুনে কার্যালয়ের দেয়ালে থাকা ব্যানার ও লাইট পুড়ে গেছে। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত হয়েছে কেজি গেট।
শুক্রবার (২ অক্টোবর) দিবাগত রাতে কোনো এক সময় রাজবাড়ী জেলা বিএনপির দলীয় কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনা ঘটে।
সকালে দলীয় কার্যালয়ে আগুন লাগার খবর পেয়ে সেখানে ছুটে আসেন জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় রাজবাড়ী সদর থানার পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার ঘোষ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে মনে হচ্ছে, কেরোসিন তেল দিয়ে আগুন লাগানো হয়েছিল।
তিনি বলেন, পুলিশ ঘটনার তদন্তে কাজ শুরু করেছে। ঘটনার সঙ্গে যারাই জড়িত থাকুক না কেন, তাদের দ্রুত আইনের আওতায় আনা হবে।
১০৫ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর