সর্বশেষ

সারাদেশ

কক্সবাজারের হোটেলে নারীর গলাকাটা মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

আহসান সুমন, কক্সবাজার
আহসান সুমন, কক্সবাজার

বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬ ১১:০৩ অপরাহ্ন

শেয়ার করুন:
কক্সবাজারে একটি আবাসিক হোটেলের কক্ষের বাথরুম থেকে কুলসুমা আক্তার (২৬) নামের এক নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর সঙ্গে স্বামী পরিচয়ে থাকা এক যুবক ঘটনার পর থেকে পলাতক। পুলিশের প্রাথমিক ধারণা, ওই যুবকই হত্যাকাণ্ডে জড়িত থাকতে পারেন।

বুধবার রাত ৯টার দিকে কক্সবাজার কেন্দ্রীয় বাস টার্মিনালসংলগ্ন আবাসিক হোটেল ‘স্ট্যান্ড পার্ক রিসোর্ট’ থেকে কুলসুমা আক্তারের মরদেহ উদ্ধার করা হয়।

কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, হোটেলের ৩০২ নম্বর কক্ষের বাথরুম থেকে রক্তাক্ত অবস্থায় কুলসুমার মরদেহ উদ্ধার করা হয়। তাঁকে জবাই করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

নিহত কুলসুমা আক্তার ঈদগাঁও উপজেলার চাঁন্দেরঘোনা এলাকার মোহাম্মদ আলমের মেয়ে। তিনি একই এলাকার মোহাম্মদ হারুনের স্ত্রী।

পুলিশ জানায়, ঘটনার পর কুলসুমার সঙ্গে স্বামী পরিচয়ে থাকা যুবক পালিয়ে গেছেন। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, পালিয়ে যাওয়া ওই যুবকই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকতে পারেন।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য হোটেলটির দুই কর্মচারীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে বলে জানান ওসি শেখ মোহাম্মদ আলী।

মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

১২২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০