সর্বশেষ

সারাদেশ

কুমিল্লায় শচীন দেববর্মণের ১২০তম জন্মবার্ষিকী পালিত

ইকবাল হোসেন জোবায়ের, কুমিল্লা
ইকবাল হোসেন জোবায়ের, কুমিল্লা

বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬ ১১:০৯ অপরাহ্ন

শেয়ার করুন:
কুমিল্লায় যথাযোগ্য মর্যাদায় উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী শচীন দেববর্মণের ১২০তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। বৃহস্পতিবার সকালে নগরীর চর্থায় শিল্পীর পৈতৃক বাড়িতে স্থাপিত ম্যুরালে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে তাঁকে শ্রদ্ধা জানানো হয়।

কুমিল্লায় যথাযোগ্য মর্যাদায় উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী শচীন দেববর্মণের ১২০তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে নগরীর চর্থায় তাঁর পৈতৃক বাড়িতে স্থাপিত ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন কুমিল্লার জেলা প্রশাসক মিজ রোজী আক্তারসহ প্রশাসনের কর্মকর্তারা।

জেলা প্রশাসনের পর জেলা শিল্পকলা একাডেমি, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আঞ্চলিক কার্যালয়সহ জেলার বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে একে একে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এ সময় কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবুল বাশার ভূঁঞা, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি, উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) সুলতানা রাজিয়া, প্রত্নতত্ত্ব অধিদপ্তর চট্টগ্রাম ও সিলেট বিভাগের আঞ্চলিক পরিচালক আফরোজা খান মিতা, সহযোগী অধ্যাপক ও সংগীতশিল্পী জুবায়দা নূর খান, সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক সরকার, জেলা কালচারাল অফিসার এসটিএম কামরান হাসান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব জামিল আহেমেদ খন্দকার, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ড. শাহ্ মো. সেলিম, নারী নেত্রী জে এন লিলি, জাসাস কুমিল্লা মহানগর শাখার সিনিয়র সহসভাপতি ইশতিয়াক আহমেদ পল্লব, সাধারণ সম্পাদক সহিদুল হক সোহেল, ঐতিহ্য কুমিল্লার সভাপতি জাহাঙ্গীর আলম ইমরুল, সাবেক কালচারাল অফিসার বশিরুল আনোয়ার, সাংবাদিক অশোক বড়ুয়াসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

১৯০৬ সালের ১ অক্টোবর কুমিল্লা নগরীর চর্থার এই বাড়িতে ত্রিপুরার রাজপরিবারে জন্মগ্রহণ করেন শচীন দেববর্মণ। ১৯২৪ সাল পর্যন্ত তিনি কুমিল্লায় ছিলেন। পরে ভারতের বোম্বেতে স্থায়ীভাবে বসবাস শুরু করেন তিনি।

ঐতিহ্য কুমিল্লার সভাপতি জাহাঙ্গীর আলম ইমরুল বলেন, দীর্ঘদিন শচীন কর্তার বাড়িটি পরিত্যক্ত অবস্থায় ছিল। পরে ১৯৮৭ সালে দেশভাগের পর বাড়িটিতে পাকিস্তান সরকার সরকারি হাঁস-মুরগির খামার তৈরি করে। ২০১৪ সালে মাছরাঙা টেলিভিশন ও বাংলামেইলে এ নিয়ে প্রতিবেদন প্রকাশিত হলে বিষয়টি জেলা প্রশাসনের নজরে আসে। এরপর বাড়ির একাংশ জেলা প্রশাসনের দখলে নিয়ে সংস্কারের উদ্যোগ নেওয়া হয়।

তিনি বলেন, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘ঐতিহ্য কুমিল্লা’ বাড়িটি সংস্কারের জন্য প্রশাসনের সঙ্গে কয়েক দফা আলোচনা করে এবং স্মারকলিপি দেয়। এর পর ২০১৪ সালে বাড়িটি প্রত্নতাত্ত্বিক আদলে সংস্কার করা হয়।

শিল্পীর ম্যুরালে শ্রদ্ধা নিবেদন শেষে জেলা প্রশাসক মিজ রোজী আক্তার বলেন, কুমিল্লাবাসীর জন্য অত্যন্ত গর্বের বিষয় যে উপমহাদেশের বরেণ্য সংগীতজ্ঞ শচীন দেববর্মণের বাড়ি কুমিল্লায়। শচীন দেববর্মণের জন্ম ও মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রতিবছর দুই দিনব্যাপী শচীন মেলাসহ নানা কর্মসূচি পালন করা হয়। এবারও এসব আয়োজন করা হবে বলে জানান তিনি।

শিল্পীর বাড়িটি সংরক্ষণে আরও উদ্যোগ নেওয়া হবে বলে জানান প্রত্নতত্ত্ব অধিদপ্তর চট্টগ্রাম ও সিলেট বিভাগের আঞ্চলিক পরিচালক আফরোজা খান মিতা। তিনি বলেন, সারা বছর যেন বাড়িটিতে উৎসবমুখর পরিবেশ থাকে, সে বিষয়ে নানা পরিকল্পনা করে মন্ত্রণালয়ে পাঠানো হবে।

১৯৭৫ সালের ৩১ অক্টোবর ক্যান্সারে আক্রান্ত হয়ে মুম্বাইয়ে মারা যান শচীন দেববর্মণ। সেখানেই তাঁকে সমাহিত করা হয়।

১৩৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০