সর্বশেষ

সারাদেশ

সাতক্ষীরায় আবার শুরু হলো ৩শ' বছরের ঐতিহ্যবাহী গুড় পুকুরের মেলা

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা
স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা

বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬ ১০:৫৬ অপরাহ্ন

শেয়ার করুন:
দীর্ঘ দুই বছরের বিরতি কাটিয়ে সাতক্ষীরায় আবারও ঐতিহ্যবাহী গুড় পুকুরের মেলা শুরু হয়েছে। বুধবার (১ অক্টোবর) শহরের শহিদ আব্দুর রাজ্জাক পার্কে জমকালো আয়োজনের মধ্য দিয়ে এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। ৩০০ বছরের প্রাচীন এই উৎসবকে ঘিরে স্থানীয়দের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।

সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে ও ব্যবস্থাপনায় বুধবার দুপুরে বেলুন ও ফেস্টুন উড়িয়ে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মিস্ কাউসার আজিজ। আগামী ২০ অক্টোবর পর্যন্ত টানা ২০ দিনব্যাপী এই লোকজ উৎসব ও মেলা চলবে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার আবু সালেহ মোহাম্মদ আশরাফুল আলম, জেলা বিএনপির আহ্বায়ক রহমাতুল্লাহ পলাশ এবং সদস্য সচিব আবু জাহিদ ডাবলুসহ স্থানীয় প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

মেলা উপলক্ষে পুরো শহিদ আব্দুর রাজ্জাক পার্ক জুড়ে শতাধিক স্টল বসেছে। মেলায় পাওয়া যাচ্ছে মাটির তৈরি খেলনা, লৌহজাত সামগ্রী, বাঁশ ও বেতের আসবাবপত্র এবং হরেক রকমের নার্সারি চারা। এছাড়া দর্শনার্থীদের বিনোদনের জন্য রয়েছে নাগরদোলা, মিনি রেলগাড়ি ও নৌকা রাইড। মিষ্টির দোকানগুলোতেও ঐতিহ্যবাহী লোকজ মিষ্টির সমাহার দেখা গেছে।

উল্লেখ্য, ২০০২ সালের ২৮ সেপ্টেম্বর মেলা চলাকালীন একটি সার্কাস প্যান্ডেল এবং স্থানীয় রক্সি সিনেমা হলে ভয়াবহ বোমা হামলার ঘটনা ঘটে। ওই হামলায় তিনজন প্রাণ হারান এবং অর্ধশতাধিক মানুষ আহত হন। সেই হৃদয়বিদারক ঘটনার পর থেকে এই মেলার জৌলুস ও ঐতিহ্য অনেকটাই ম্লান হয়ে পড়েছিল। এবার কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে পুনরায় মেলা চালু হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।

১২১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০