সর্বশেষ

সারাদেশ

গোমস্তাপুরে চুরির স্বর্ণ উদ্ধার, জুয়েলারি ব্যবসায়ী গ্রেফতার

আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ
আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ

বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬ ১১:৪৩ অপরাহ্ন

শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে একটি চুরির ঘটনার তদন্তে নেমে ১৫ আনা চোরাই স্বর্ণালংকার উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় চোরাই সোনা কেনার অপরাধে চৌডালা বাজারের এক জুয়েলারি ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত ব্যবসায়ীর দোকান থেকে চুরি হওয়া বিভিন্ন নকশার স্বর্ণালংকার উদ্ধার করা হয়।

ঘটনার বিবরণ দিয়ে পুলিশ জানায়, গত মে মাসে রহনপুর পৌরসভার কাঠিহারপাড়া প্রসাদপুর এলাকায় একটি বাড়ির ভেন্টিলেটর ও জানালা ভেঙে নগদ টাকা, মোবাইল ফোন এবং বিপুল পরিমাণ স্বর্ণ ও রুপার অলংকার চুরি হয়। ওই চুরির ঘটনার পর গত ৭ জুন গোমস্তাপুর থানায় একটি চুরির মামলা দায়ের করা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা তথ্যপ্রযুক্তির সহায়তায় ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে মো. আরিফুল ইসলাম ভটা ও সাকিব নামের দুই পেশাদার চোরকে গ্রেফতার করেন। রিমান্ডে নিয়ে তাদের জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তারা চোরাই স্বর্ণালংকার চৌডালা বাজারের শাহ জুয়েলার্সে বিক্রি করার কথা স্বীকার করে।

আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে গোমস্তাপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হাসান তারেকের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল শাহ জুয়েলার্সে অভিযান চালায়। এ সময় দোকানের মালিক উজ্জল কুমার সাহাকে গ্রেফতার করা হয় এবং তার হেফাজত থেকে চারটি নকশাবালা, দুটি বেঙ্গলবালা ও দুটি চুরিবালা উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত ১৫ আনা ওজনের স্বর্ণালংকারগুলো ওই বাড়ি থেকে চুরি হওয়া অলংকার বলে নিশ্চিত করেছে পুলিশ। চোরাই মাল কেনাবেচার অভিযোগে গ্রেফতারকৃত জুয়েলারি ব্যবসায়ীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

১২২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০