সারাদেশ
গোপালগঞ্জে নাশকতার চেষ্টার অভিযোগে বহুগ্রাম ইউনিয়ন যুবলীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মো. দেলোয়ার হোসেন দুলাল মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গতকাল রাতে নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গোপালগঞ্জে নাশকতার চেষ্টায় যুবলীগ সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
বাদল সাহা, গোপালগঞ্জ
বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬ ১০:১৩ অপরাহ্ন
শেয়ার করুন:
গোপালগঞ্জে নাশকতার চেষ্টার অভিযোগে বহুগ্রাম ইউনিয়ন যুবলীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মো. দেলোয়ার হোসেন দুলাল মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গতকাল রাতে নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে যে সাবেক চেয়ারম্যান ও যুবলীগ নেতা দেলোয়ার হোসেন তাঁর বাড়িতে অবস্থান করছেন। এরপরই সেখানে বিশেষ অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।
পুলিশের দাবি, সম্প্রতি একটি রাজনৈতিক সমাবেশকে কেন্দ্র করে গোপালগঞ্জে নাশকতামূলক কার্যক্রমের মাধ্যমে জনমনে ভীতি ও আতঙ্ক সৃষ্টির চেষ্টা করছিলেন দেলোয়ার হোসেন। এই নাশকতার চেষ্টার সুনির্দিষ্ট অভিযোগে তাঁর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছিল।
গ্রেপ্তারের পর আইনি প্রক্রিয়া শেষে আজ বৃহস্পতিবার তাঁকে গোপালগঞ্জ আদালতে পাঠানো হয়েছে বলে পুলিশ প্রশাসন নিশ্চিত করেছে। এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ।
১২৫ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর