সর্বশেষ

সারাদেশ

লটারি বাতিল করে ভর্তি পরীক্ষার দাবিতে পাবনায় সমাবেশ

কলিট তালুকদার, পাবনা
কলিট তালুকদার, পাবনা

বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬ ১০:৩০ অপরাহ্ন

শেয়ার করুন:
দেশের সব সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে লটারি পদ্ধতি বাতিল করে পুনরায় ভর্তি পরীক্ষা চালুর দাবিতে পাবনায় শান্তিপূর্ণ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সচেতন অভিভাবকদের ব্যানারে আয়োজিত এই কর্মসূচিতে শিক্ষার্থী ও অভিভাবকেরা অংশ নিয়ে প্রধানমন্ত্রীর কাছে খোলা চিঠি পাঠিয়েছেন। মেধার সঠিক মূল্যায়নের স্বার্থে তারা অবিলম্বে এই বৈষম্যমূলক লটারি প্রথা বাতিলের দাবি জানান।

বৃহস্পতিবার দুপুরে পাবনা প্রেসক্লাবের সামনে ‘সচেতন অভিভাবকবৃন্দ’-এর ব্যানারে এ প্রতিবাদ সভার আয়োজন করা হয়। সমাবেশে অংশ নেওয়া বক্তারা অভিযোগ করেন, বর্তমান লটারি পদ্ধতিতে শিক্ষার্থীদের প্রকৃত মেধা, যোগ্যতা ও দীর্ঘদিনের প্রস্তুতির কোনো মূল্যায়ন হচ্ছে না। এর ফলে অনেক যোগ্য ও মেধাবী শিক্ষার্থী ভালো সরকারি স্কুলে পড়ার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে।

সমাবেশ চলাকালীন ‘ভর্তি পরীক্ষার পক্ষে এক মায়ের আবেদন’ শিরোনামে প্রধানমন্ত্রী বরাবর একটি খোলা চিঠি পড়ে শোনানো হয় এবং তা পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। অভিভাবকেরা বলেন, শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের মাঝে ইতিবাচক প্রতিযোগিতার পরিবেশ ফিরিয়ে আনতে ভর্তি পরীক্ষার কোনো বিকল্প নেই।

বক্তারা আরও বলেন, পরীক্ষার মাধ্যমে যোগ্যতার সঠিক যাচাই হলে একটি স্বচ্ছ ও গ্রহণযোগ্য ভর্তি ব্যবস্থা গড়ে উঠবে। তাই তারা সংশ্লিষ্ট শিক্ষা প্রশাসনের কাছে দ্রুত লটারি প্রথা বাতিল করে পূর্বের ন্যায় পরীক্ষাভিত্তিক ভর্তি কার্যক্রম চালুর জোর দাবি জানান।

১২১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০