সর্বশেষ

সারাদেশ

বরিশালে পিতাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন কারাদণ্ড

সুখেন্দু এদবর, বরিশাল
সুখেন্দু এদবর, বরিশাল

বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬ ২:২০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বরিশালের উজিরপুরে জন্মদাতা পিতাকে নির্মমভাবে হত্যার দায়ে ঘাতক পুত্রকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। ঘটনার দীর্ঘ ১৬ বছর পর ঘোষিত এই রায়ে আসামিকে একই সাথে অর্থদণ্ড দেওয়া হয়েছে। রায় ঘোষণার সময় আসামি পলাতক থাকায় তার বিরুদ্ধে আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দেন।

আদালত সূত্রে জানা যায়, দণ্ডিত পলাশ হাওলাদার উজিরপুরের পরমানন্দ সাহা গ্রামের মৃত আলী আকবর হাওলাদারের ছেলে। বুধবার দুপুরে বরিশালের সিনিয়র জেলা ও দায়রা জজ মো. সোহেল আহমেদ এ রায় ঘোষণা করেন। একই মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় দুই আসামি কাওসার ও মিজান হাওলাদারকে খালাস দেওয়া হয়।

মামলার এজহার সূত্রে জানা গেছে, পারিবারিক অমতে দ্বিতীয় বিয়ে করা এবং প্রথম স্ত্রীর করা নারী নির্যাতন মামলায় জেল খাটার পেছনে বাবার ভূমিকা রয়েছে বলে সন্দেহ করত ঘাতক পুত্র পলাশ। এই আক্রোশের জেরে ২০১০ সালের ২ মে রাতে সহযোগীদের নিয়ে সে তার পিতাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়।

পরের দিন ভোরে প্রতিবেশীরা উজিরপুরের একটি ধানখেত থেকে হাত-পা ও চোখ বাঁধা রক্তাক্ত অবস্থায় আলী আকবরকে উদ্ধার করে। পরবর্তীতে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের অপর ছেলে মো. শহিদ হাওলাদার বাদী হয়ে হত্যা মামলা করেন।

তদন্ত শেষে ২০১১ সালের ২৫ মার্চ উজিরপুর থানার তৎকালীন পরিদর্শক সুকুমার রায় আদালতে অভিযোগপত্র দাখিল করেন। দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ প্রক্রিয়া সমাপ্ত করে আদালত চূড়ান্ত রায় ঘোষণা করলেন।

১১৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০