সর্বশেষ

সারাদেশ

কুষ্টিয়ার দৌলতপুরে মাঠ থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

নুর আলম দুলাল, কুষ্টিয়া
নুর আলম দুলাল, কুষ্টিয়া

বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬ ১১:১৪ অপরাহ্ন

শেয়ার করুন:
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় একটি নির্জন মাঠ থেকে এক অজ্ঞাতপরিচয় যুবকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে স্থানীয় এক কৃষক শিয়ালের টানাটানি দেখে খড়ের নিচে চাপা দেওয়া এই মরদেহটি দেখতে পান। পুলিশ প্রাথমিকভাবে এটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারণা করছে এবং রহস্য উদ্ঘাটনে তদন্ত শুরু করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল সোয়া ৬টার দিকে দৌলতপুর উপজেলার পিয়ারপুর ইউনিয়নের কামালপুর সাতবিল মাঠ এলাকায় এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে। সানাউল্লাহ নামে স্থানীয় এক কৃষক মাঠে কাজ করতে যাওয়ার সময় লক্ষ্য করেন, কয়েকটি শিয়াল সড়কের পাশে একটি খড়ের গাদা ঘিরে কিছু একটা টানাটানি করছে। সন্দেহবশত তিনি কাছে এগিয়ে গেলে শিয়ালগুলো পালিয়ে যায়। এরপরই খড়ের নিচে ঢাকা অবস্থায় ওই যুবকের মরদেহটি উন্মোচিত হয়।

ঘটনাটি জানাজানি হতেই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং উৎসুক গ্রামবাসী ঘটনাস্থলে ভিড় জমায়। খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। প্রত্যক্ষদর্শীদের মতে, মরদেহটি আনুমানিক দুই থেকে তিন দিনের পুরোনো এবং শিয়ালের কামড়ে মুখমণ্ডলসহ শরীরের বিভিন্ন অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

নিহতের পরিচয় শনাক্ত করতে এবং মৃত্যুর সঠিক কারণ উদঘাটনে ঝিনাইদহ থেকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইমসিন টিমকে তলব করা হয়েছে। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানান, নিহতের সঠিক পরিচয় জানার চেষ্টা চলছে। সিআইডির বিশেষজ্ঞ দল আলামত সংগ্রহের পর মৃত্যুর রহস্য স্পষ্ট হবে।

ভেড়ামারা-দৌলতপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার দেলোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এটি কোনো পরিকল্পিত হত্যাকাণ্ড কি না, তা অত্যন্ত গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছে পুলিশ। তদন্ত শেষে দ্রুত অপরাধীদের আইনের আওতায় আনা হবে বলেও তিনি আশ্বস্ত করেন।

১২৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০