সর্বশেষ

সারাদেশ

নির্বাচনে কোনো কলঙ্কের দায় নেবে না বিএনপি: মীর শাহে আলম

আতাউর রহমান বিপ্লব, কুড়িগ্রাম
আতাউর রহমান বিপ্লব, কুড়িগ্রাম

বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬ ৮:৩১ অপরাহ্ন

শেয়ার করুন:
আগামী ২০২৭ সালের জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া স্থানীয় সরকার নির্বাচনে কোনো ধরনের অনিয়ম বা কলঙ্কের দায় বিএনপি নেবে না বলে স্পষ্ট জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম। বুধবার কুড়িগ্রাম সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন। প্রতিমন্ত্রী জানান, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে প্রশাসনকে সব ধরনের নির্দেশনা দেওয়া হয়েছে।

কুড়িগ্রাম সফরে এসে আজ দুপুরে সার্কিট হাউসে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এক বিশেষ মতবিনিময় সভায় মিলিত হন প্রতিমন্ত্রী মীর শাহে আলম। সেখানে তিনি নির্বাচনী রোডম্যাপ তুলে ধরে বলেন, আগামী ২০২৭ সালের জানুয়ারি মাস থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে যাচ্ছে এবং ওই বছরের ৬ জুনের মধ্যে পুরো নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করা হবে। নির্বাচনে অংশ নিতে আগ্রহীদের এখন থেকেই মানসিক প্রস্তুতি গ্রহণের আহ্বান জানান তিনি।

অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে সরকারের দৃঢ় অঙ্গীকারের কথা পুনর্ব্যক্ত করে মীর শাহে আলম বলেন, জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত বিএনপি সরকার সবসময় জনমতের প্রতি শ্রদ্ধাশীল। আসন্ন স্থানীয় সরকার নির্বাচনগুলোকে সম্পূর্ণ প্রভাবমুক্ত ও শান্তিপূর্ণ করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বৈঠক করে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হবে।

প্রতিমন্ত্রী আরও উল্লেখ করেন যে, নির্বাচন কমিশনকে একটি অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে মন্ত্রণালয় এবং স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে সম্ভাব্য সব ধরনের সহায়তা প্রদান করা হবে। সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হয় এমন কোনো আচরণ বরদাশত করা হবে না বলেও তিনি হুঁশিয়ারি দেন।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন রংপুর জেলা পরিষদের প্রশাসক ও রংপুর জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম, রংপুর সিটি করপোরেশনের প্রশাসক মাহমুদুল হক চৌধুরী ডন, কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মোস্তফা এবং সদস্য সচিব আলহাজ সোহেল হোসাইন কায়কোবাদসহ রংপুর ও কুড়িগ্রামের স্থানীয় বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।

১২২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০