গোপালগঞ্জে অপরিচ্ছন্ন পরিবেশে মিষ্টি তৈরি, জরিমানা ৫ হাজার টাকা
বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬ ৮:৩১ অপরাহ্ন
শেয়ার করুন:
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে মিষ্টি তৈরির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছে প্রশাসন। গহরডাঙ্গা চৌরঙ্গীর মোড়ে স্থানীয়দের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বুধবার দুপুরে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মোহাম্মদ দিদারুল আলমের নেতৃত্বে এই বিশেষ তৎপরতা চালানো হয়। অভিযানকালে ‘বনলতা মিষ্টান্ন ভাণ্ডার’ নামের মিষ্টি তৈরির কারখানায় চরম স্বাস্থ্যঝুঁকি ও নোংরা পরিবেশের প্রমাণ মেলে।
এই অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫২ ধারা মোতাবেক মিষ্টির দোকানের মালিক তারেক শেখকে ৫ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়। ভবিষ্যতে পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় না রাখলে আরও কঠোর শাস্তির বিষয়ে তাঁকে সতর্ক করে দেওয়া হয়েছে।
অভিযান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, জনস্বার্থ ও জনস্বাস্থ্যের সুরক্ষায় প্রশাসনের পক্ষ থেকে এই ধরণের ঝটিকা অভিযান নিয়মিতভাবে অব্যাহত রাখা হবে। কোনো খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানে ছাড় দেওয়া হবে না।
অভিযানের সময় উপস্থিত ছিলেন টুঙ্গিপাড়া পৌরসভার নির্বাহী কর্মকর্তা জহির উদ্দিন এবং উপসহকারী প্রকৌশলী মো. ইমরান হোসেনসহ সংশ্লিষ্ট দপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তারা।
২২৩ বার পড়া হয়েছে