সর্বশেষ

জাতীয়

এইউবিতে উচ্চশিক্ষার মান নিশ্চিতে পেশাগত প্রশিক্ষণ

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১০:৩৮ অপরাহ্ন

শেয়ার করুন:
এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশে (এইউবি) উচ্চশিক্ষায় বাংলাদেশ ন্যাশনাল কোয়ালিফিকেশনস ফ্রেমওয়ার্ক (বিএনকিউএফ) বাস্তবায়ন, গুণগত নিশ্চয়তা ও স্বীকৃতি প্রদান বিষয়ে দিনব্যাপী পেশাগত প্রশিক্ষণ অনুষ্ঠিত হচ্ছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের আয়েশা মেমোরিয়াল হলে দিনব্যাপী এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল (বিএসি) এ প্রশিক্ষণের আয়োজন করে। এতে সহযোগিতা করেছে এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)।

প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা প্রফেসর ড. আবুল হাসান মুহাম্মদ সাদেক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এইউবির ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. মোশাররফ হোসাইন ভূঁইয়া, বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের পূর্ণকালীন সদস্য প্রফেসর ড. মো. শাহ আমরান, অ্যাক্রেডিটেশন, কিউএ ও এনকিউএফের পরিচালক প্রফেসর নাসির উদ্দিন আহমেদ এবং এইউবির আইকিউসি পরিচালক প্রফেসর ড. মুহাম্মাদ জাফার সাদেক।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের চেয়ারম্যান প্রফেসর ড. মো. আখতার হোসাইন খান।

প্রশিক্ষণে উচ্চশিক্ষায় বিএনকিউএফ বাস্তবায়ন, গুণগত নিশ্চয়তা, অ্যাক্রেডিটেশন প্রক্রিয়া এবং সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ও প্রশিক্ষণ দেওয়া হয়।

সংশ্লিষ্টরা জানান, বিশ্ববিদ্যালয়ের উচ্চশিক্ষার মানোন্নয়ন ও গুণগত নিশ্চয়তা নিশ্চিত করার ক্ষেত্রে এ ধরনের প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

প্রশিক্ষণ সেশনে এইউবির বিভিন্ন ফ্যাকাল্টির ডিন, বিভাগীয় প্রধান এবং বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষিকারা উপস্থিত ছিলেন।

১২১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০