মুন্সীগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক সৈয়দা নুরমহল
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১০:১৯ অপরাহ্ন
শেয়ার করুন:
মুন্সীগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী। পরিদর্শনকালে তিনি বন্দিদের সার্বিক খোঁজখবর নেন এবং তাদের মানবিক সেবা নিশ্চিত করার নির্দেশনা দেন।
আজ দুপুরে মুন্সীগঞ্জ জেলা কারাগার পরিদর্শনে যান জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী। এ সময় তিনি কারাগারের সার্বিক কার্যক্রম ও বন্দিদের সুযোগ-সুবিধা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন।
কারাগার পরিদর্শনকালে জেলা প্রশাসকের সঙ্গে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. জুবায়ের হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মো. ইমরান আহম্মেদ (পিপিএম) এবং জেল সুপার মো. জান্নাত-উল-ফারহাদসহ কারা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
পরিদর্শন শেষে জেলা প্রশাসক বন্দিদের সাথে সরাসরি কথা বলেন এবং তাদের বিভিন্ন সুযোগ-সুবিধার খোঁজখবর নেন। তিনি বন্দিদের জন্য প্রয়োজনীয় ও মানবিক সেবা নিশ্চিত করতে কারা কর্তৃপক্ষের প্রতি বিশেষ তাগিদ দেন।
একই সাথে বন্দিরা যাতে সাজা শেষে সমাজে ফিরে একটি স্বাভাবিক, সুস্থ ও দায়িত্বশীল জীবনযাপন করতে পারেন, সে লক্ষ্যে প্রয়োজনীয় পুনর্বাসনমূলক উদ্যোগ নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের দিকনির্দেশনা প্রদান করেন তিনি।
১০৮ বার পড়া হয়েছে