সর্বশেষ

সারাদেশ

হেমন্ত আসার আগেই তেঁতুলিয়ায় ঘন কুয়াশা

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬ ৩:২৯ অপরাহ্ন

শেয়ার করুন:
হেমন্তের আগমনের এখনও বাকি প্রায় আড়াই মাস। এরই মধ্যে শরতের মধ্য আশ্বিনে শীতের আগমনী বার্তা দিচ্ছে পঞ্চগড়ের তেঁতুলিয়া। মঙ্গলবার ভোরে উপজেলার বিভিন্ন এলাকা ঘন কুয়াশায় ঢেকে যায়। সঙ্গে ছিল হালকা হিমেল বাতাস। কুয়াশার কারণে সড়কে দূরের কোনো কিছু স্পষ্ট দেখা যায়নি। এ সময় যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে সতর্কতার সঙ্গে চলাচল করতে দেখা গেছে।

সেপ্টেম্বরের শেষভাগে তেঁতুলিয়ায় এমন কুয়াশাচ্ছন্ন আবহাওয়া দেখা গেল। মঙ্গলবার ভোর থেকেই প্রকৃতি ঘন কুয়াশায় আচ্ছন্ন হয়ে পড়ে। কুয়াশার কারণে কয়েক গজ দূরের পথও স্পষ্ট দেখা যাচ্ছিল না। সকালের দিকে সড়কে চলাচলকারী যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে সতর্কতার সঙ্গে চলতে দেখা যায়।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের আবহাওয়া পর্যবেক্ষক মোহাম্মদ রোকনুজ্জামান জানান, মঙ্গলবার ভোরে তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। দিনের তাপমাত্রা কিছুটা বেশি থাকলেও ভোরের ঘন কুয়াশা ও হিমেল বাতাসে এলাকায় শীতের আগমনী বার্তা স্পষ্ট হয়ে উঠছে। সম্প্রতি পঞ্চগড় অঞ্চলে মৌসুমি আবহাওয়ার পরিবর্তনের কারণে ভোরে এমন ঘন কুয়াশা দেখা যাচ্ছে।

স্থানীয় বাসিন্দা খন্দকার ইমরান হোসেন বলেন, ঘন কুয়াশার কারণে ভোরে কয়েক গজ দূরের পথও দেখা যায়নি। হিমেল বাতাসের কারণে অনেককে হালকা গরম কাপড় জড়িয়ে ঘর থেকে বের হতে দেখা গেছে।

স্থানীয় কৃষকেরাও জানিয়েছেন, ভোরের কুয়াশা ও আবছা আলোর কারণে মঙ্গলবার মাঠে কাজ শুরু করতে কিছুটা দেরি হয়েছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূর্যের আলো ফুটলে ধীরে ধীরে কুয়াশা কেটে যায় এবং স্বাভাবিক পরিবেশ ফিরে আসে।

উত্তরের সীমান্তঘেঁষা তেঁতুলিয়ায় সেপ্টেম্বরের শেষেই এমন কুয়াশাচ্ছন্ন আবহাওয়া দেখা দেওয়াকে আসন্ন শীত মৌসুমের আগমনী বার্তা হিসেবে দেখছেন স্থানীয় বাসিন্দারা।

১০৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০