সর্বশেষ

সারাদেশ

মুন্সিগঞ্জে মেঘনার শাখা নদী থেকে নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার

নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ
নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ

শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬ ৪:৩৩ অপরাহ্ন

শেয়ার করুন:
মুন্সিগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের চৈতারচর গ্রামে মেঘনার শাখা নদীতে নিখোঁজ হওয়ার দুই দিন পর মোঃ আলমগীর হোসেন (৪৬) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

মুন্সিগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের চৈতারচর গ্রামে মেঘনার শাখা নদী সাঁতরে পার হওয়ার সময় নিখোঁজ হন মোঃ আলমগীর হোসেন। দুই দিন ধরে উদ্ধার অভিযান চালানোর পর শনিবার (২৮ নভেম্বর) সকালে নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম পিএফএম জানান, গত ২৬ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ সকাল ৯টা ২৭ মিনিটে মুন্সিগঞ্জ ফায়ার স্টেশনে আলমগীর হোসেনের নিখোঁজ হওয়ার খবর আসে। তিনি মোল্লাকান্দি ইউনিয়নের চৈতারচর গ্রামে মেঘনার শাখা নদী সাঁতরে তীরে ওঠার সময় নিখোঁজ হন।

খবর পাওয়ার পরপরই মুন্সিগঞ্জ ফায়ার স্টেশনের একটি ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। ২৬ ও ২৭ নভেম্বর টানা দুই দিন নদীতে তল্লাশি চালান ডুবুরিরা।

শনিবার (২৮ নভেম্বর) সকাল ৭টার দিকে ডুবুরি দলের সদস্যরা আবারও অভিযান শুরুর প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় স্থানীয় লোকজন নদীতে একটি মরদেহ ভেসে ওঠার খবর দেন। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করে।

নিহত আলমগীর হোসেনের বাবার নাম মোঃ নান্নু মিয়া। তাঁর বাড়ি মুন্সিগঞ্জ সদর উপজেলার চরডুমুরিয়া গ্রামে।

উদ্ধার অভিযানে পুলিশ, স্থানীয় বাসিন্দা ও সাংবাদিকেরা সহযোগিতা করেন।

১৫৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০