সর্বশেষ

জাতীয়

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ এবং হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১:২০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
দেশে ডেঙ্গু পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৩৬ জন। পাশাপাশি হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে এবং হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ১৫৯ জন।

সোমবার (২৮ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক ও হামসংক্রান্ত নিয়মিত বুলেটিনে এসব তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে ২৩৩ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে আগস্ট মাসে ৪৩ জন, সেপ্টেম্বরের ২৮ দিনে ১৩৬ জন, জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন এবং মে মাসে একজন মারা গেছেন। এছাড়া জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।

বুলেটিনে বলা হয়, রোববার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ২ হাজার ৩৬ জন ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭৫ হাজার ৭৩০ জনে। একই সময়ে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ হাজার ৬৪ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৭০ হাজার ২৫৮ জন।

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে, ৮০৭ জন। এছাড়া চট্টগ্রাম বিভাগে ৩২৩ জন, খুলনায় ২৬৭, বরিশালে ২৫৪, রাজশাহীতে ১৯৭, ময়মনসিংহে ১১৫ এবং রংপুরে ৬২ জন ভর্তি হয়েছেন।

হামের পরিস্থিতি
এদিকে, গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ১৫৯ জন। আর ৯৬ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।

নতুন তিনজনের মৃত্যু নিয়ে চলতি বছর এখন পর্যন্ত হামের উপসর্গ ও হামে আক্রান্ত হয়ে মোট ১ হাজার ৯৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে হাম শনাক্ত হওয়ার পর মারা গেছেন ১০১ জন।

হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৬৭ হাজার ৪৬৯ জনে। এ পর্যন্ত ২১ হাজার ৩০৮ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের সোমবারের বুলেটিনে জানানো হয়, গত এক দিনে মারা যাওয়া তিনজনের মধ্যে দুজন চট্টগ্রাম বিভাগের এবং একজন সিলেট বিভাগের হাসপাতালে ভর্তি ছিলেন।

হামের উপসর্গে মোট মৃত্যুর মধ্যে সবচেয়ে বেশি ৪৪৮ জন মারা গেছেন ঢাকা বিভাগে। এরপর সিলেটে ১৭৬ জন, রাজশাহীতে ৯৩, চট্টগ্রামে ৮৩, ময়মনসিংহে ৭৯, বরিশালে ৬০, খুলনায় ৪৪ এবং রংপুর বিভাগে ১৫ জন মারা গেছেন।

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ৪০৪ জন, চট্টগ্রামে ২৭৫, সিলেটে ১৬৪, বরিশালে ১৩০, খুলনায় ৭৮, ময়মনসিংহে ৬৮, রাজশাহীতে ২৮ এবং রংপুরে ১২ জন রয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তর গত ১৫ মার্চ থেকে হাম ও এর উপসর্গে আক্রান্ত এবং মৃত্যুর হিসাব রাখছে।

তবে হাসপাতালে আসা সব রোগী কিংবা হাসপাতালের বাইরে থাকা সব রোগীর হাম পরীক্ষা করা হয় না। এ কারণে হাম শনাক্ত রোগীর প্রকৃত সংখ্যা নির্ধারণ করা সম্ভব হয় না। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে কেবল হাসপাতালে আসা বা ভর্তি রোগীদের তথ্য নথিভুক্ত করা হয়।

১১০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০