সর্বশেষ

সারাদেশ

নড়াইলে কৃষক মানসুর হত্যায় থানায় গিয়ে আত্মসমর্পণ হাসিবের

স্টাফ রিপোর্টার, নড়াইল
স্টাফ রিপোর্টার, নড়াইল

সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১০:০৬ অপরাহ্ন

শেয়ার করুন:
নড়াইলের কালিয়ায় মাদকসেবনে বাধা দেওয়ার জেরে কৃষক মানসুর মোল্যাকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত যুবক হাসিব মোল্যা থানায় গিয়ে আত্মসমর্পণ করেছেন। সোমবার সকালে কালিয়া থানায় গিয়ে তিনি পুলিশের কাছে ধরা দেন। গত ২৬ সেপ্টেম্বর রাতে ধারালো অস্ত্রের আঘাতে নৃশংসভাবে খুন হন কৃষক মানসুর।

নড়াইলের কালিয়ায় মাদক সেবনের প্রতিবাদ করাকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধে গত ২৬ সেপ্টেম্বর রাতে খুন হন স্থানীয় কৃষক মানসুর মোল্যা। ঘটনার পর থেকেই এলাকা ছেড়ে আত্মগোপনে ছিলেন অভিযুক্ত হাসিব মোল্যা। অবশেষে সোমবার সকালে তিনি নিজেই কালিয়া থানায় এসে পুলিশের কাছে ধরা দেন।

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী জানান, আত্মসমর্পণকারী হাসিব পেড়লী ইউনিয়নের কদমতলা গ্রামের বাসিন্দা লিপটন মোল্যার ছেলে। পুলিশ ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করছে। তবে সোমবার দুপুর পর্যন্ত নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় আনুষ্ঠানিকভাবে কোনো লিখিত অভিযোগ বা মামলা দায়ের করা হয়নি।

স্থানীয় বাসিন্দা ও নিহতের স্বজনদের দাবি, হাসিব দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। গত ২৫ সেপ্টেম্বর এলাকার ইউপি সদস্য কাসেদ মোল্যা তাকে মাদক সেবন করতে নিষেধ করলে তাদের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে মেম্বারকে মারধর করেন হাসিব। এর পরের দিন কদমতলা ত্রি-মোহনা মোড়ে মানসুর ও নূর ইসলাম মেম্বারের ওপর হামলার প্রতিবাদ জানালে ক্ষিপ্ত হয়ে হাসিব ছুরি নিয়ে তাদের ওপর চড়াও হন।

হাসিবের উপর্যুপরি ছুরিকাঘাতে গুরুতর জখম হন মানসুর ও নূর ইসলাম। আশঙ্কাজনক অবস্থায় মানসুরকে খুলনায় নেওয়ার পথে তিনি মারা যান এবং নূর ইসলাম বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ও বিচার দাবি করেছেন স্থানীয়রা।

১২১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০