সর্বশেষ

জাতীয়

১ অক্টোবরের মধ্যে প্রাথমিকের নিয়োগবঞ্চিত ৮১৭ জনের নিয়োগ

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬ ৮:৪১ অপরাহ্ন

শেয়ার করুন:
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগবঞ্চিত ৮১৭ জন আগামী ১ অক্টোবরের মধ্যে নিয়োগপত্র পাবেন বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যাদের নিয়োগ এখনো হয়নি, তাদের বিষয়েও কাজ করা হবে।

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগবঞ্চিত ৮১৭ জনকে আগামী ১ অক্টোবরের মধ্যে নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে জাতীয় স্টিয়ারিং কমিটির সভায় তিনি এ কথা জানান। বিশ্ব শিক্ষক দিবস উদযাপন উপলক্ষে এ সভার আয়োজন করা হয়।

শিক্ষামন্ত্রী বলেন, ‘এখন পর্যন্ত প্রাথমিকের নিয়োগবঞ্চিত ৮১৭ জন বাকি আছেন। তারা আগামী ১ অক্টোবরের মধ্যে নিয়োগ পাবেন। যারা পাবেন না, তাদের নিয়ে আমরা কাজ করব।’

তিনি জানান, অন্তর্বর্তী সরকারের সময় অনুষ্ঠিত নিয়োগ পরীক্ষায় পরীক্ষার্থী ছিলেন প্রায় ১০ লাখ ৬৯ হাজার। যথাযথভাবে নিয়োগপ্রক্রিয়া বজায় রাখার জন্য তারা কাজ শুরু করেছেন।

তিনি বলেন, পর্যায়ক্রমে ভেরিফিকেশন হচ্ছে এবং ঠিকানার তথ্যও পাওয়া যাচ্ছে। যাদের বিষয় এখনো সম্পন্ন হয়নি, সেগুলো পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং পর্যালোচনা করা হচ্ছে। শিক্ষামন্ত্রী বলেন, ‘১ অক্টোবর পর্যন্ত এটা চলবে।’

১১০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০