সর্বশেষ

সারাদেশ

মুন্সীগঞ্জে তথ্য অধিকার দিবস উদ্‌যাপিত

নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ
নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ

সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬ ৯:১০ অপরাহ্ন

শেয়ার করুন:
মুন্সীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উদ্‌যাপিত হয়েছে। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় জেলার সরকারি দপ্তরগুলোর ওয়েবসাইটে নিয়মিত তথ্য হালনাগাদ করার এবং অপতথ্য রোধে তথ্য অধিকার আইনের কার্যকর প্রয়োগ নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।

জেলা প্রশাসনের আয়োজনে এবং ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক), মুন্সীগঞ্জের সহযোগিতায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। এবারের প্রতিপাদ্য ছিল 'ডিজিটাল যুগে সঠিক তথ্য নিশ্চিতকরণ: অপতথ্য রোধে তথ্য অধিকারের ভূমিকা'।

জেলা প্রশাসক সৈয়দা নূরমহল আশরাফীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত বক্তারা প্রতিটি সরকারি দপ্তরের ওয়েবসাইটে নিয়মিত তথ্য হালনাগাদ করার প্রয়োজনীয়তা তুলে ধরেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মাহমুদুর রহমান খোন্দকার। তিনি বলেন, জনগণের তথ্য পাওয়ার অধিকার নিশ্চিত করতে সব দপ্তরকে আরো দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

সভায় অতিরিক্ত পুলিশ সুপার মো: কামরান হোসেন সামাজিক যোগাযোগ মাধ্যম ও ডিজিটাল মাধ্যমে অপতথ্য ছড়ানো রোধ করার ওপর গুরুত্বারোপ করেন। সহকারী কমিশনার উম্মে নাজনীন নিশাতের সঞ্চালনায় অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য ও তথ্য অধিকার আইন-২০০৯ নিয়ে বিস্তারিত উপস্থাপনা করেন জেলা তথ্য কর্মকর্তা তপন বেপারী।

এছাড়াও টিআইবি-সনাকের ধারণাপত্র উপস্থাপন করেন সনাক সহ-সভাপতি মুহাম্মদ নুরুন্নবী মুন্না। মুন্সীগঞ্জ জেলা পোর্টালের কার্যকারিতা এবং ইয়েস গ্রুপের পর্যবেক্ষণ প্রতিবেদন তুলে ধরেন টিআইবি-সনাকের এরিয়া কোঅর্ডিনেটর। সভায় বক্তারা পোর্টালটিতে নাগরিক সুবিধা ও তথ্যের প্রাপ্যতা আরও সহজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে তথ্য অধিকার আইনের ওপর নির্মিত একটি বিশেষ ভিডিওচিত্র প্রদর্শন করা হয়। এতে সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা অংশ নেন।

১৫১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০