সর্বশেষ

সারাদেশ

সিরাজদিখানে পাঁচতলা ভবন থেকে এনজিও কর্মকর্তার ঝুলন্ত লাশ উদ্ধার

নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ
নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ

সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬ ৮:৪৩ অপরাহ্ন

শেয়ার করুন:
মুন্সীগঞ্জের সিরাজদিখানে একটি পাঁচতলা ভবনের নিচতলা থেকে একরামুল হক নামের এক এনজিও কর্মকর্তার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। আজ সকালে সিরাজদিখান বাজারের কাঠপট্টি এলাকার একটি বাড়ি থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, সিরাজদিখান বাজার কাঠপট্টি এলাকার একটি পাঁচতলা ভবনের নিচতলার শয়নকক্ষে একরামুল হক নামের ওই ব্যক্তি আটকা পড়েছেন বলে খবর আসে। সকাল ৯টা ৬ মিনিটের দিকে খবর পেয়ে সিরাজদিখান ফায়ার স্টেশনের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।

ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় পুলিশের উপস্থিতিতে শয়নকক্ষের বন্ধ দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন উদ্ধারকর্মীরা। এ সময় ঘরের ভেতরে রশিতে ঝুলন্ত অবস্থায় একরামুল হকের মরদেহ দেখতে পান তাঁরা। পরে ঝুলন্ত অবস্থা থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়।

মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, লাশটি উদ্ধারের পর পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সিরাজদিখান থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিহত একরামুল হক বেসরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএস-এর সিরাজদিখান শাখায় ফিল্ড অফিসার হিসেবে কর্মরত ছিলেন বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে।

১১৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০