সারাদেশ
গোপালগঞ্জে জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিসের যৌথ উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এক আলোচনা সভায় তথ্য অধিকার আইনের সঠিক প্রয়োগ ও অপতথ্য রোধের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। অনুষ্ঠানে জেলার ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
গোপালগঞ্জে নানা আয়োজনে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত
বাদল সাহা, গোপালগঞ্জ
সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬ ৮:৩৯ অপরাহ্ন
শেয়ার করুন:
গোপালগঞ্জে জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিসের যৌথ উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এক আলোচনা সভায় তথ্য অধিকার আইনের সঠিক প্রয়োগ ও অপতথ্য রোধের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। অনুষ্ঠানে জেলার ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সোমবার সকালে গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন গোপালগঞ্জের জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শোভন সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রুলি বিশ্বাস এবং জেলা তথ্য কর্মকর্তা বেনজির আহমেদ। এছাড়া বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান ও জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা সভায় অংশ নেন।
আলোচনা সভায় বক্তারা ডিজিটাল যুগে সঠিক তথ্য নিশ্চিতকরণের ওপর জোর দেন। একই সঙ্গে অপতথ্য ও গুজব প্রতিরোধে তথ্য অধিকার আইনের কার্যকারিতা ও প্রয়োজনীয়তা তুলে ধরে তা বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করেন।
১০৭ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর