সর্বশেষ

সারাদেশ

জামালপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উদযাপিত, অপতথ্য রোধে সচেতনতার তাগিদ

ফজলে এলাহী, জামালপুর
ফজলে এলাহী, জামালপুর

সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬ ৫:০৬ অপরাহ্ন

শেয়ার করুন:
জামালপুরে জেলা প্রশাসন ও সচেতন নাগরিক কমিটির (সনাক) যৌথ উদ্যোগে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত হয়েছে। ‘ডিজিটাল যুগের সঠিক তথ্য নিশ্চিতকরণঃ অপতথ্য রোধে তথ্য অধিকারের ভূমিকা’ প্রতিপাদ্য নিয়ে আয়োজিত এই কর্মসূচিতে অপতথ্য ও গুজব প্রতিরোধ করে নতুন বাংলাদেশ বিনির্মাণের আহ্বান জানানো হয়।

সোমবার সকালে শহরের ফৌজদারি মোড় থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা কালেক্টরেট সম্মেলন কক্ষে গিয়ে শেষ হয়। পরবর্তীতে সেখানে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

জেলা কালেক্টরেট সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামালপুরের জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী। অতিরিক্ত জেলা প্রশাসক আফসানা তাসলিমের সভাপতিত্বে সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজনীন আখতার, জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা মো. জালাল উদ্দিন এবং সনাক সভাপতি শামীমা খান।

সভায় বক্তারা বলেন, বর্তমান ডিজিটাল যুগে সঠিক তথ্য নিশ্চিত করা অত্যন্ত জরুরি। ভুল তথ্য ও গুজবের কারণে সমাজে নানাবিধ বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে। তাই তথ্য অধিকার আইনের যথাযথ বাস্তবায়নের মাধ্যমে সত্য তথ্য প্রকাশ এবং যেকোনো প্রকার অপতথ্য রুখে দিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

অনুষ্ঠানে বক্তারা আরও উল্লেখ করেন, সমৃদ্ধ ও বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়তে সঠিক তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করা আবশ্যক। এ লক্ষ্যে প্রশাসনের পাশাপাশি সাধারণ নাগরিকদেরও সচেতন হওয়ার তাগিদ দেওয়া হয়।

১২৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০