সর্বশেষ

সারাদেশ

খাগড়াছড়িতে ৬ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা: অভিযুক্ত যুবক গ্রেপ্তার

আল মামুন, খাগড়াছড়ি
আল মামুন, খাগড়াছড়ি

সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬ ৩:৪৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
খাগড়াছড়ির গুইমারায় ছয় বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে খিল্যু মারমা নামের এক যুবককে আটক করেছে পুলিশ। রোববার দুপুরে উপজেলার বড়পিলাক এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই নিরাপত্তা বাহিনীর যৌথ অভিযানে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভুক্তভোগী শিশুটি রোববার দুপুরে স্থানীয় একটি মাদ্রাসা থেকে বাড়ি ফিরছিল। পথিমধ্যে বড়পিলাক এলাকায় তাকে একা পেয়ে ধর্ষণের চেষ্টা চালায় ছনখলা পাড়ার কংজু মারমার ছেলে খিল্যু মারমা (৩২)। এ সময় শিশুটির চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে এবং চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে নিয়ে যায়।

ঘটনার পরপরই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর হয়ে ওঠে। গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার সাথে সাথেই সিন্দুকছড়ি জোন এবং গুইমারা থানা পুলিশ যৌথ অভিযানে নামে। স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় অভিযুক্ত খিল্যু মারমাকে দ্রুত আটক করতে সক্ষম হয় পুলিশ।

ওসি আরও জানান, আটককৃত যুবক বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে। এই ন্যক্কারজনক ঘটনার প্রেক্ষিতে তার বিরুদ্ধে গুইমারা থানায় একটি নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

১১৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০