সর্বশেষ

সারাদেশ

কুষ্টিয়ায় মামলা দিয়ে সেই বৃদ্ধা বাদীকেই কারাগারে পাঠাল পুলিশ

রবিউল ইসলাম হৃদয়, কুষ্টিয়া
রবিউল ইসলাম হৃদয়, কুষ্টিয়া

সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬ ৩:১৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
কুষ্টিয়ায় নিজের বসতবাড়ি ও গুদামে অগ্নিসংযোগের ঘটনায় মামলা করে চরম বিপাকে পড়েছেন ৬৫ বছর বয়সী এক বৃদ্ধা। মামলা তুলে নেওয়ার অব্যাহত চাপের মুখে শেষ পর্যন্ত তাকেই একটি ‘সন্ত্রাস বিরোধী’ আইনের মামলায় গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানা এলাকায় নিজের বাড়িতে হামলা ও লুটপাটের ঘটনায় বিচার চাইতে গিয়ে উল্টো হেনস্তার শিকার হয়েছেন এক নারী। গত ২১ সেপ্টেম্বর কুষ্টিয়া আদালতে অগ্নিসংযোগের অভিযোগে মামলা দায়ের করার অপরাধে নূর জাহান বেগম নামের ওই বৃদ্ধাকে গ্রেপ্তার করে পুলিশ।

স্থানীয়রা জানান, জমি সংক্রান্ত বিরোধের জেরে কিছুদিন আগে ভুক্তভোগীর বসতবাড়িতে হামলা চালায় একদল দুর্বৃত্ত। এ ঘটনায় মামলা দায়েরের পর থেকেই স্থানীয় রাজনৈতিক প্রভাবশালীরা তাকে মামলা তুলে নিতে চাপ প্রয়োগ করে আসছিল। এরই একপর্যায়ে রোববার সকালে ওসির সঙ্গে কথা বলার অজুহাতে তাকে বাড়ি থেকে ধরে নিয়ে যাওয়া হয়।

পরবর্তীতে গত ১৫ সেপ্টেম্বরের একটি রাজনৈতিক সহিংসতা ও অফিস ভাঙচুরের মামলায় নূর জাহান বেগমকে জড়ানো হয়। সন্ত্রাস বিরোধী আইনের মামলায় তাকে আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। এই মামলায় বৃদ্ধার ছেলে ও নাতিকেও আসামি করা হয়েছে বলে জানা গেছে।

ভুক্তভোগীর পরিবার এই ঘটনাকে সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত হয়রানি বলে দাবি করেছে। অন্যদিকে, ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাবি করেছেন, তদন্তে ওই নারীর অপরাধের প্রমাণ পাওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনায় কুষ্টিয়া জেলা পুলিশের শীর্ষ কর্মকর্তাদের সুদৃষ্টি কামনা করেছে স্থানীয় সচেতন মহল।

১১০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০