সর্বশেষ

সারাদেশ

শিবগঞ্জে রাতের আঁধারে আড়াই হাজার কলার থোড় কেটে দিল দুর্বৃত্তরা

আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ
আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১০:৪৪ অপরাহ্ন

শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে রাতের আঁধারে একটি কলাবাগানের প্রায় ২ হাজার ৫০০টি কলার থোড় কেটে ফেলেছে দুর্বৃত্তরা। এতে বাগানমালিকের প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে। উপজেলার মোবারকপুর ইউনিয়নের লক্ষ্মীপুর হঠাৎপাড়া এলাকায় এই বর্বরোচিত ঘটনাটি ঘটে।

ক্ষতিগ্রস্ত চাষি শহিদুল ইসলাম শ্যামপুর ইউনিয়নের শরৎনগর গ্রামের আবুল কালামের ছেলে। তিনি জানান, প্রায় দুই বছর আগে উপজেলার ওমরপুর গ্রামের আব্দুল হাকিমসহ কয়েকজনের কাছ থেকে সাড়ে ৫ লাখ টাকায় জমি লিজ নিয়ে এই কলাবাগান গড়ে তুলেছিলেন। ব্যাংক ও স্থানীয় বিভিন্ন উৎস থেকে ঋণ নিয়ে তিনি এই বাগানে বিনিয়োগ করেছিলেন।

রোববার সকালে স্থানীয় বাসিন্দারা বাগানের কলার থোড়গুলো কাটা অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখে শহিদুল ইসলামকে খবর দেন। দীর্ঘদিন তিল তিল করে গড়ে তোলা বাগানের এমন নৃশংস ক্ষতি দেখে কান্নায় ভেঙে পড়েন এই কৃষক। তিনি জানান, কলাগুলো বিক্রির উপযোগী হওয়ার ঠিক আগমুহূর্তে দুর্বৃত্তরা এই ধ্বংসযজ্ঞ চালিয়েছে। এখন ঋণের টাকা পরিশোধ করা ও পরিবার চালানো তাঁর জন্য অসম্ভব হয়ে পড়েছে।

এদিকে ঘটনাটি জানাজানি হওয়ার পর এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান জানিয়েছেন, এ বিষয়ে এখন পর্যন্ত থানায় লিখিত কোনো অভিযোগ পাওয়া যায়নি। তবে লিখিত অভিযোগ পাওয়া মাত্রই ঘটনার তদন্ত শুরু করা হবে এবং জড়িতদের আইনের আওতায় এনে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

১২৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০