সর্বশেষ

সারাদেশ

জামালপুর রেড ক্রিসেন্টের বিশেষ সাধারণ সভা ও নির্বাচন

ফজলে এলাহী মাকাম, জামালপুর
ফজলে এলাহী মাকাম, জামালপুর

শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬ ৯:৫৮ অপরাহ্ন

শেয়ার করুন:
জামালপুরে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির জেলা ইউনিটের বিশেষ সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়।

জেলা রেড ক্রিসেন্ট জামালপুর ইউনিটের আয়োজনে অনুষ্ঠিত বিশেষ সাধারণ সভায় বক্তব্য দেন জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. সিরাজুল হক, আজীবন সদস্য ও জেলা বিএনপির সহসভাপতি শামীম আহমেদ, আজীবন সদস্য ও জেলা বিএনপির সহসভাপতি ফিরোজ মিয়া, জামালপুর রেড ক্রিসেন্ট ইউনিটের সহসভাপতি মাহবুবুর রহমান জিলানী, সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম লিয়ন এবং অ্যাডভোকেট মোহাম্মদ ফজলুল হকসহ অনেকে।

সভায় বক্তারা বলেন, সমাজের দুস্থ ও আত্মপীড়িত মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি দেশের যেকোনো দুর্যোগে রেড ক্রিসেন্টের প্রশিক্ষিত সদস্যদের মানবতার কল্যাণে কাজ করতে হবে। দেশের ক্রান্তিকালে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে মানুষের পাশে থেকে আগামীর সমৃদ্ধ নতুন বাংলাদেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জানান তাঁরা।

পরে জামালপুর রেড ক্রিসেন্ট ইউনিটের নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সহসভাপতি পদে মাহবুবুর রহমান জিলানী এবং সাধারণ সম্পাদক পদে খায়রুল ইসলাম লিয়ন নির্বাচিত হন।

এ ছাড়া সদস্য পদে আজীবন সদস্য নিলুফার চৌধুরী মনি এমপি, আজীবন সদস্য ও সাবেক যুব প্রধান জিয়াউল হক জিয়া, আজীবন সদস্য মো. সাইদ-বিন-আনোয়ার সজীব, আজীবন সদস্য ও সাবেক যুব প্রধান মো. ইকরামুল হক লিটন এবং আজীবন সদস্য ও সাবেক যুব প্রধান সাইফুল আলম খান রিপন নির্বাচিত হয়েছেন।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত সাত সদস্যের ইসি কমিটি ঘোষণা করেন নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মোহাম্মদ ফজলুল হক।

১১১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০