সর্বশেষ

খেলা

আসিয়ান কাপ: মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে হারল বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার
স্পোর্টস রিপোর্টার

শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬ ৭:০১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
আসিয়ান কাপে নিজেদের প্রথম ম্যাচেই মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে হেরেছে বাংলাদেশ। চার বছর আগে এশিয়ান কাপ বাছাইয়ে ৪-১ গোলে হারের পর এবারও মালয়েশিয়ার বিপক্ষে জয় পেল না লাল-সবুজের দল।

প্রথমবারের মতো আসিয়ান কাপে খেলতে নেমে শুরুটা হার দিয়ে করেছে বাংলাদেশ। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ইন্দোনেশিয়ার জাকার্তায় গেলোরা বাঙ কার্নো স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর ৩টায় শুরু হওয়া ম্যাচে ৩-০ গোলে জিতেছে মালয়েশিয়া।

ম্যাচের শুরু থেকেই বলের নিয়ন্ত্রণ ও আক্রমণে আধিপত্য দেখায় মালয়েশিয়া। প্রথমার্ধেই দুই গোল করে এগিয়ে যায় তারা। দুটি গোলই করেন আরিফ আইমান।

১৮ মিনিটে আরিফ আইমানের গোলে প্রথমবারের মতো বাংলাদেশের জালে বল পাঠায় মালয়েশিয়া। এরপর ৩৭ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে ব্যবধান ২-০ করেন আইমান।

দ্বিতীয়ার্ধেও ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রাখে মালয়েশিয়া। ৫২ মিনিটে বাংলাদেশের বক্সের ভেতর থেকে বার্গুসন গোল করলে ব্যবধান দাঁড়ায় ৩-০। বাংলাদেশের খেলোয়াড়দের বোকা বানিয়ে জালে বল জড়ান তিনি।

পুরো ম্যাচে বাংলাদেশ হাতে গোনা কয়েকটি গোলের সুযোগ তৈরি করতে পারলেও সেগুলো কাজে লাগাতে পারেনি। শেষ পর্যন্ত ৩-০ গোলের হার নিয়েই মাঠ ছাড়ে লাল-সবুজের প্রতিনিধিরা।

চার বছর আগে এশিয়ান কাপ বাছাইপর্বেও মালয়েশিয়ার মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। সেবার ৪-১ গোলে হেরেছিল দলটি। চার বছর পর আবারও একই প্রতিপক্ষের বিপক্ষে মাঠে নেমে জয় পাওয়া হলো না বাংলাদেশের।

১১২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
খেলা নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০