সর্বশেষ

বিনোদন

বরিশালে দুদিনব্যাপী চলচ্চিত্র উৎসব শুরু

সুখেন্দু এদবর, বরিশাল
সুখেন্দু এদবর, বরিশাল

শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬ ৬:৪৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ইএসডি ফিল্ম সোসাইটির আয়োজনে বরিশালে শুরু হয়েছে দুদিনব্যাপী চলচ্চিত্র উৎসব। শুক্রবার বিকেলে বরিশাল জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে উৎসবের উদ্বোধন করা হয়।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেল ৪টায় বরিশাল জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে উৎসবের উদ্বোধন করেন বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজের সভাপতি ডা. জহিরুল ইসলাম কচি।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজের সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরউল্লাহ, চলচ্চিত্র পরিচালক মুহাম্মদ কাইয়ুম ও খন্দকার সুমন এবং অভিনেতা হায়দার আলী।

বরিশাল চলচ্চিত্র উৎসব বাস্তবায়ন কমিটির আহ্বায়ক এস এম সাব্বির নেওয়াজ সাগরের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ইএসডি ফিল্ম সোসাইটির সভাপতি জসিম উদ্দিন ইমন। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে ‘বনলতা এক্সপ্রেস’সহ কয়েকটি চলচ্চিত্র প্রদর্শন করা হয়।

উৎসবের অংশ হিসেবে শনিবার সকাল ১১টায় বরিশাল জেলা শিল্পকলা একাডেমিতে চলচ্চিত্র বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হবে। একই দিন বিকেলে একই স্থানে চারটি চলচ্চিত্র প্রদর্শিত হবে।

১২৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
বিনোদন নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০