সর্বশেষ

সারাদেশ

দেবাশীষ দত্তের স্মরণে কুমারখালীতে স্মরণসভা

রবিউল ইসলাম হৃদয়, কুষ্টিয়া
রবিউল ইসলাম হৃদয়, কুষ্টিয়া

শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬ ৬:২৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ভারতের কলকাতায় অগ্নিকাণ্ডে সপরিবারে নিহত সাংবাদিক দেবাশীষ দত্তের স্মরণে কুষ্টিয়ার কুমারখালীতে স্মরণসভা ও স্মৃতিচারণ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে কুমারখালী প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক কাঙাল হরিনাথ মজুমদার স্মৃতি জাদুঘর মিলনায়তনে এ আয়োজন করা হয়।

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় অগ্নিকাণ্ডে সপরিবারে নিহত সাংবাদিক দেবাশীষ দত্তের স্মরণে কুষ্টিয়ার কুমারখালীতে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে কুমারখালী প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক কাঙাল হরিনাথ মজুমদার স্মৃতি জাদুঘর মিলনায়তনে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়।

দেবাশীষ দত্ত দৈনিক আজকের পত্রিকা ও চ্যানেল নাইন-এর কুষ্টিয়া প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছেন। গত ১৯ আগস্ট ভোররাতে কলকাতার নিউমার্কেট এলাকার মির্জা গালিব স্ট্রিটের ‘শিখা ইন’ আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে তিনি সপরিবারে নিহত হন। তাঁর আকস্মিক মৃত্যুতে সহকর্মী, সাংবাদিক সমাজ, শুভাকাঙ্ক্ষী ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে আসে।

স্মরণসভায় দেবাশীষ দত্তের বাবা দিলীপ কুমার দত্ত ও তাঁর ছয় বছরের কন্যা মহিমা দত্ত উপস্থিত ছিলেন। তাঁদের উপস্থিতিতে স্মরণসভাটি আবেগঘন হয়ে ওঠে।

স্মৃতিচারণে বক্তারা বলেন, দেবাশীষ দত্ত ছিলেন দায়িত্বশীল, আন্তরিক ও মানবিক সাংবাদিক। সহকর্মীদের সঙ্গে তাঁর সম্পর্ক ছিল বন্ধুত্বপূর্ণ। মানুষের সমস্যা, এলাকার সম্ভাবনা ও জনদুর্ভোগের নানা বিষয় তিনি সংবাদে তুলে ধরতেন। পেশাগত দায়িত্ব পালনে তিনি ছিলেন নিষ্ঠাবান ও সাহসী।

বক্তারা আরও বলেন, কর্মনিষ্ঠা ও সদালাপী আচরণের কারণে অল্প সময়ের মধ্যেই দেবাশীষ দত্ত সহকর্মী ও সাধারণ মানুষের কাছে আপন হয়ে উঠেছিলেন। তাঁর অকালমৃত্যু সাংবাদিক সমাজের জন্য অপূরণীয় ক্ষতি। একই সঙ্গে তাঁর পরিবার হারিয়েছে একজন প্রিয় স্বজন।

স্মরণসভায় সহকর্মীরা দেবাশীষ দত্তের কর্মজীবনের বিভিন্ন স্মৃতি তুলে ধরেন। এ সময় অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন। পরে তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়।

অনুষ্ঠানে কুমারখালী প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি প্রবীণ সাংবাদিক বকুল চৌধুরী, সভাপতি লিপু খন্দকার, সিনিয়র সহসভাপতি মাহমুদ শরীফ, সহসভাপতি মনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক সোহাগ মাহমুদ, দপ্তর সম্পাদক মাসুদ রানা, কোষাধ্যক্ষ মাহমুদ হাসান, প্রচার সম্পাদক নয়ন হোসেন, নির্বাহী সদস্য রফিক মোল্লা ও সামরুজ্জামান সামুনসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও অতিথিরা উপস্থিত ছিলেন।

এ ছাড়া মোহনা টিভির কুমারখালী প্রতিনিধি পার্থ সারথি ঘোষ, মিরর নিউজের ইসরাইল হোসেন, বৈশাখী টিভির ডিজিটাল প্রতিনিধি আর কে জামান রিপন, সাংবাদিক আবু তালহা রাসেল, রবিন হোসেন, লিটন হোসেন, খালিদ হাসান নয়ন, কুষ্টিয়া বার্তার নির্বাহী সম্পাদক আকরামুজ্জামান আরিফ, দৈনিক মানবজমিনের কুষ্টিয়া প্রতিনিধি এ জে সুজন, কুষ্টিয়া বার্তার সম্পাদক লাল্টু আহম্মেদ, দৈনিক আজকের আলোর ভারপ্রাপ্ত সম্পাদক সৌরভ হোসেন, স্টার নিউজের ক্যামেরাপারসন হাসিবুল ইসলাম, এটিএন নিউজের ক্যামেরাপারসন রুবেল হোসেন, সাংবাদিক এম এ ওহাব, মিজানুর রহমান নয়ন ও মোশারফ হোসেন উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে হিন্দু বৌদ্ধ পরিষদের নিতাই কুমার কুন্ডু, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের কুমারখালী পৌরসভার সাধারণ সম্পাদক প্রসেনজিৎ কুমার বিশ্বাস এবং ফ্যামিলি কেয়ার হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক সুজয় চাকীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

স্মরণসভা শেষে কুমারখালী প্রেসক্লাবের সভাপতি লিপু খন্দকার প্রয়াত সাংবাদিক দেবাশীষ দত্তের বাবা দিলীপ কুমার দত্ত ও তাঁর কন্যা মহিমা দত্তের হাতে আর্থিক সহযোগিতার চেক তুলে দেন। এ সময় উপস্থিত সাংবাদিক ও অতিথিরা পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান এবং ভবিষ্যতে তাঁদের পাশে থাকার আশ্বাস দেন।

১৫১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০