সর্বশেষ

সারাদেশ

খুলনায় বিএনপি নেতার বাড়ি লক্ষ্য করে গুলি, ভাঙচুরের অভিযোগ

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬ ৬:১১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
খুলনায় আওয়ামী লীগের একটি মিছিল থেকে ২৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলমের বাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ার অভিযোগ উঠেছে। এ সময় বাড়ির সামনে থাকা একটি মোটরসাইকেল ভাঙচুর ও বাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করা হয় বলে অভিযোগ করেছেন তিনি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে খুলনা সদর থানার টুটপাড়া মওলা বাড়ির সামনে ইসলামীয়া রোডে এ ঘটনা ঘটে।

মঞ্জুরুল আলমের ভাষ্য, ঘটনার সময় তিনি বাসায় শুয়ে ছিলেন। বাইরে থেকে মিছিলের ‘জয় বাংলা’ স্লোগান শুনে তিনি ঘর থেকে বের হয়ে মিছিলটি দেখতে যান। এ সময় মিছিল থেকে তাঁর বাড়ি লক্ষ্য করে গুলি ছোড়া হয় বলে তিনি অভিযোগ করেন।

মঞ্জুরুল আলম আরও বলেন, মিছিলকারীরা তাঁর বাড়ির সামনে থাকা একটি মোটরসাইকেল ভাঙচুর করেন। একই সঙ্গে বাড়ি লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করা হয়।

ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লোকমান হোসেন বলেন, এ ধরনের একটি ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

১৩২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০