সর্বশেষ

সারাদেশ

শৈলকুপায় শ্রমজীবীদের মধ্যে বিনা মূল্যে গাছের চারা বিতরণ

এইচ এম ইমরান, ঝিনাইদহ
এইচ এম ইমরান, ঝিনাইদহ

শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ স্লোগানে ঝিনাইদহের শৈলকুপায় শ্রমজীবী মানুষের মধ্যে বনজ, ফলজ ও ঔষধি গাছের চারা বিনা মূল্যে বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে উপজেলার গাড়াগঞ্জ বাসস্ট্যান্ডে এ কর্মসূচির আয়োজন করা হয়।

দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এ অনুষ্ঠানে শত শত শ্রমজীবী মানুষের হাতে বিভিন্ন প্রজাতির গাছের চারা তুলে দেওয়া হয়। সরকারি উদ্যোগে পাঁচ বছরে ২৫ কোটি গাছের চারা রোপণের কর্মসূচি নেওয়া হয়েছে।

কর্মসূচিতে গাছের চারা বিতরণ করেন ঝিনাইদহ জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক ও শৈলকুপা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মো. রাজিবুল ইসলাম। তিনি উমেদপুর ইউনিয়ন বিএনপির নেতা কেরামত আলীর ছেলে।

আয়োজকেরা জানান, ‘একটি চারা আজ, সবুজ ভবিষ্যৎ আগামীকাল’—এই বার্তাকে সামনে রেখে কর্মসূচিটি আয়োজন করা হয়েছে। পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং সবুজায়নের মাধ্যমে সুস্থ পরিবেশ নিশ্চিত করাই এ উদ্যোগের উদ্দেশ্য।

রাজিবুল ইসলাম বলেন, ‘সবুজায়নে উন্নয়নের চাবিকাঠি।’ পরিবেশ রক্ষা ও সবুজ বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের বিকল্প নেই বলেও তিনি উল্লেখ করেন।

সরকারের ২০২৬ সালের জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় দেশব্যাপী বৃক্ষরোপণ ও চারা বিতরণের বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারি তথ্য অনুযায়ী, পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু সহনশীলতা বাড়াতে পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের পরিকল্পনা বাস্তবায়নে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিশেষ সেলও গঠন করা হয়েছে।

১২০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০